শিরোনাম :
বিএনপির আদর্শে অটুট বিশ্বাসী নিভূতচারী নেতা আবু হাসনাত আলম (রাজীব ভুঁইয়া) বিএনপি নেতা আমিনুল স্বপনের নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর! ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞার জয় তারুণ্যের হার বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি নবীনগর পূর্বাঞ্চল ৬ ইউনিয়নের সমন্বয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী সভা অনুষ্ঠিত নিরাপদ ও উন্নয়ন বান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম- পীর সাহেব চরমোনাই বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

আগামীকাল সোমবার জননেতা মাহবুবুল আলমের ১৬ তম মৃত্যুবার্ষিকী

প্রতিনিধির নাম / ৭৮৯ বার
আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪

66

আজ ১০ জুন সোমবার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগ নবীনগর উপজেলা শাখার সাবেক সফল সভাপতি জননেতা প্রয়াত মাহবুবুল আলমের ১৬তম মৃত্যুবার্ষিকী।প্রয়াত মাহবুবুল আলম ১৯৪৮ সালের ২১ অক্টোবর নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০০৮ সালের ১০ জুন শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৬৪ সালে নবীনগর উচ্চবিদ্যালয় থেকে মেট্রিক, ১৯৬৭ ও ’৬৯ সালে ভৈরব হাজী আসমত কলেজ থেকে আই,কম এবং বি,কম পাশ করেন। ১৯৬২ সালের কুখ্যাত হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলনে ছাত্রজীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৬৪ সালে তিনি ব্রাহ্মণবাড়ীয়া কলেজে ভর্তি হন। ’৬৫ সালে ব্রাহ্মণবাড়ীয়া কলেজ থেকে চলে যান ভৈরব আসমত আলী কলেজে। ভর্তি হয়েই জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। ১৯৬৫ সালে হাজী আসমত আলী কলেজ ছাত্রলীগের সদস্য ও ৬৮ সালে সহ-সভাপতি এবং ৬৯’ সালে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৭০ সালে তিনি নবীনগর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। ১৯৭২-৭৩ সালে নবীনগর থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা আওয়ামীলীগের সদস্য মনোনীত হন। ১৯৭৬ সালের ৩১ ডিসেম্বর জরুরী আইনে গ্রেপ্তার হন এবং ৭৭ সালের ২৮ মে মুক্তি লাভ করেন। ৭৯ সালে নবীনগর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৮২ সালের ২২ জুন তিনি পুনরায় গ্রেপ্তার হন এবং ৮৩ সালের ১৭ মার্চ মুক্তি পান। ১৯৮১ সালে নবীনগর থানা কৃষক সমবায় সমিতির সভাপতি ও ৮৫’সালে ব্রাহ্মণবাড়ীয়া সমবায় ব্যাংকের সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৮৪ সালে নবীনগর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ১৯৯২ সালে নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন। মাহবুবুল আলম বিভিন্ন মেয়াদে নবীনগর পইলট উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ দ্যিালয়ের ম্যনেজিং কমিটির নির্বাচিত সদস্য ও সহ-সভাপতি ছিলেন।

তাঁর ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহবুবুল আলম স্মৃতি সংসদের উদ্যোগে আগামীকাল  ১০ জুন সোমবার নবীনগর উপজেলার দৌলতপুর দাখিল মাদ্রসা প্রাঙ্গনে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে

অনুষ্ঠানে সর্বস্তরের জনসাধারণকে সামাজিক উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন মাহবুবুল আলম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এম. নাঈমুর রহমান

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ