শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

এত সমস্যার সমাধান একবারে সম্ভব নয় : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম / ৯০৭ বার
আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪

এত সমস্যার সমাধান একবারে সম্ভব নয় : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি

সামাজিক উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমিনা আলী।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমিনা আলী বলেছেন, প্রাথমিক শিক্ষা বিভাগের এত সমস্যা একবারেই সমাধান করা সম্ভব না। সরকার ধীরে ধীরে পরিকল্পনা অনুযায়ী শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করছে। প্রাথমিকের শিক্ষার মানোন্নয়ন ও ঝরে পড়া রোধে এবং ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্য, শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধির লক্ষ্যে স্কুলগুলোতে পুষ্টিকর খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে দেশসেরা চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক উদ্ধুদ্ধকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি বিদ্যালয়কে ডিজিটালে রূপান্তরিত ও আধুনিক শিক্ষার ব্যবস্থা করা হবে। মায়েরা শুধু তাদের সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।

এ সময় প্রতিমন্ত্রী দেশসেরা স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন এবং রংপুর বিভাগের ৮টি জেলায় বিনামূল্যে পাঠ্যবই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মুনজুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, হরিপুর আওয়ামী লীগের সম্পাদক এসএম আলমগীর ও চরভিটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হাসান আতিকুর রহমান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ