শিরোনাম :
বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

প্রতিনিধির নাম / ৬৭১ বার
আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪

ভয়াবহ অগ্নিকাণ্ডে মির্জাগঞ্জে ২টি ঘর সহ যাবতীয় জিনিস পুড়ে ছাই

মো:শফিকুল ইসলাম
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার  মির্জাগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে ২টি ঘর ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা বলেছেন। স্থানীয় ইউপি সদস্য এর সত্যতা নিশ্চিত করেছেন।
৫জুন বুধবার রাত ১১টায় উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের হাজীখালী-সাতবাড়িয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়,আগুন ছড়িয়ে পড়ার পরে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনা সম্ভব হলেও ততক্ষণে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য মোঃ মিজানুর হোসেনের প্রচেষ্টায় প্রথম দেড় ঘন্টায় দুই তৃতীয়াংশ আগুন নিয়ন্ত্রণের পর্যায় রাত সাড়ে বারোটায় ফায়ার সার্ভিসের লোকজন এসে সম্পূর্ণটা নিয়ন্ত্রণে আনে।

হাজীখালী-সাতবাড়িয়া গ্রামের আব্দুল আলী সরদারের ছেলে মোঃ নূরুল ইসলামের (৬০) রান্নাঘরের গ্যাস সিলিণ্ডার থেকে আগুনের উৎপত্তি ঘটে বলে জানা গেছে।যা মুহূর্তে দাবানলে পরিণত হয়। পাশে থাকা মোঃ দুলাল সরদারের (৫০) ঘরেও ছড়িয়ে পরলে একই সঙ্গে দুইটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ সুমন হোসেন জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ