শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

ভয়াবহ অগ্নিকাণ্ডে মির্জাগঞ্জে ২টি ঘর ভস্মীভূত

প্রতিনিধির নাম / ৮৬৪ বার
আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪

  • মো:শফিকুল ইসলাম
    পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে ২টি ঘর ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা বলেছেন। স্থানীয় ইউপি সদস্য এর সত্যতা নিশ্চিত করেছেন।
৫জুন বুধবার রাত ১১টায় উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের হাজীখালী-সাতবাড়িয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়,আগুন ছড়িয়ে পড়ার পরে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনা সম্ভব হলেও ততক্ষণে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য মোঃ মিজানুর হোসেনের প্রচেষ্টায় প্রথম দেড় ঘন্টায় দুই তৃতীয়াংশ আগুন নিয়ন্ত্রণের পর্যায় রাত সাড়ে বারোটায় ফায়ার সার্ভিসের লোকজন এসে সম্পূর্ণটা নিয়ন্ত্রণে আনে।

হাজীখালী-সাতবাড়িয়া গ্রামের আব্দুল আলী সরদারের ছেলে মোঃ নূরুল ইসলামের (৬০) রান্নাঘরের গ্যাস সিলিণ্ডার থেকে আগুনের উৎপত্তি ঘটে বলে জানা গেছে।যা মুহূর্তে দাবানলে পরিণত হয়। পাশে থাকা মোঃ দুলাল সরদারের (৫০) ঘরেও ছড়িয়ে পরলে একই সঙ্গে দুইটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ সুমন হোসেন জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ