শিরোনাম :
বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৪ উপলক্ষে জিএমপি’তে আইনশৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম / ৮৩৪ বার
আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৪ উপলক্ষে জিএমপি’তে আইনশৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:

 

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৪ এ ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় করতে ৬ জুন বৃহস্পতিবার জিএমপি’তে আইন-শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহবুব আলম, বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে
আরও যারা উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জিএমপি’তে কর্মরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব এবং সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটোরিকশা এবং ফিটনেসবিহীন যেকোন যানবাহন চলাচল বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণকে সার্বক্ষণিক মাঠে থেকে ব্যক্তিগত তদারকির মাধ্যমে মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন করা নিশ্চিতকল্পে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দিয়েছেন কমিশনার মহোদয়।
ঈদে শহর ছেড়ে যাওয়া মানুষের বাসা-বাড়ি, মার্কেট, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশের নজরদারি বাড়ানো এবং গুরুত্বপূর্ণ ঈদ জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ