শিরোনাম :
নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

কক্সবাজার রামুতে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

প্রতিনিধির নাম / ৭৯১ বার
আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪

  1. কক্সবাজার রামুতে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের রামুতে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার রাজারকুল ইউনিয়নের মৌলবি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজারকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৌলবি পাড়া গ্রামের প্রবাসী আব্দুল্লাহর ছেলে রিহাব (৭) ও মেয়ে মারিয়া (৫)।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে স্থানীয় জেলে হাশমত উল্লাহ মৌলবি পাড়াস্থ রেল লাইনের একটি ব্রিজের মুখের ডোবায় জাল ফেলেন, এসময় তার জালে ওই দুই শিশুর মরদেহ আটকে যায়। মরদেহ দেখে জেলে হাসমত উল্লাহ ভয়ে চিৎকার করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সাথে নিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য এরশাদ উল্লাহ বলেন, বিকেলে দুই ভাই বোনকে একসাথে এলাকায় ঘুরতে দেখেছে স্থানীয়রা। সন্ধ্যায় রেললাইনের ব্রিজের মুখের একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডোবার পাশদিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুই শিশুর মৃত্যুর তথ্য কেউ থানায় জানায়নি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসলে খতিয়ে দেখা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ