শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

ববিতে প্রকৃতি ও জীবন ক্লাবের যাত্রা শুরু

প্রতিনিধির নাম / ৮৫৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

ববিতে প্রকৃতি ও জীবন ক্লাবের যাত্রা শুরু

ববি প্রতিনিধি,

প্রকৃতি ও পরিবেশের সংরক্ষণ ও উন্নয়নের ব্রত নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যাত্রা শুরু করলো ‘প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশাল বিশ্ববিদ্যালয়’।

বৃহস্পতিবার (৬ জুন) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে (টিএসসি) স্বেচ্ছাসেবী এ ক্লাবের শুভ উদ্বোধন করা হয়।

এটি প্রকৃতি ও জীবন ক্লাবের শাখা সংগঠন হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করবে। এদিন বেলা ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে একটি সৌজন্যে সভা, আহ্বায়ক কমিটি ঘোষণা এবং এর কার্যক্রম এর সূচনা করা হয়।

আহ্বায়ক কমিটিতে তানজিদ শাহ জালাল ইমন কে আহ্বায়ক, জাকিয়া সুলতানা শিমু কে সদস্য সচিব এবং রিংকু হোসেন, ইফতেখার হোসেন খান, মিসবাহ উদ্দিন, প্রণয় চন্দ্র কর, মোহন হোসেন শুভ কে সদস্য করে সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ও শেরে বাংলা হলের প্রভোস্ট , ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড আব্দুল বাতেন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড আব্দুল কাইউম, চ্যানেল আইয়ের বরিশাল ব্যুরো চীফ সাইদ পান্থ এবং দেশ টিভির বরিশাল অফিস প্রধান শফিক মুন্সি।

বক্তব্য প্রদান কালে দেশ টিভির বরিশাল অফিস প্রধান শফিক মুন্সি জানান, ‘বর্তমান বৈশ্বিক উষ্ণায়নের যুগে আমরা প্রকৃতি ও পরিবেশের গুরুত্ব সময়ে সময়ে টের পাচ্ছি। সদিচ্ছার মাধ্যমে আমরা সেই সকল প্রকৃতি ও পরিবেশ সচেতন মানুষকে নিয়ে পরিবেশের উন্নয়নে কাজ করে যাবো।

ক্লাবের শুভ সূচনা করে চ্যানেল আইয়ের বরিশাল ব্যুরো চীফ সাইদ পান্থ বলেন, ‘দেশের সর্বস্তরের জনসাধারণ, বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে গণসচেতনতা সৃষ্টি, বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক দিবস উদযাপন ও প্রকৃতি শিক্ষা কার্যক্রম পরিচালনা করাই প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্দেশ্য ও লক্ষ্য।’

ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড আব্দুল বাতেন চৌধুরী জানান, ’ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরা এমন একটি সংগঠনের প্রয়োজনীয়তা দীর্ঘদিন থেকে উপলব্ধি করে আসছি। আশা রাখি দৃশ্যমান কর্মকাণ্ডের মাধ্যমে এই সংগঠন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাথে আছি এবং যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবো।

সংশ্লিষ্টরা জানান, নবগঠিত এই ক্লাবটি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের একটি অঙ্গ-সংগঠন হিসেবে কাজ করবে।##

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ