শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া সদরে বিজয়ী প্রার্থীর মিছিলে হামলা নিহত ১

প্রতিনিধির নাম / ৭৭৩ বার
আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচনের বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে আয়াশ রহমান এজাজ (২৩) নামে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর শহরের কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

  1. নিহত এজাজ কলেজপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অনার্স  দ্বিতীয় বর

নিহতের স্বজনরা জানান, মিশন প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন বিজয়ী হয়। এতে ক্ষুব্ধ হন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল উদ্দিন খোকা। পরে ওই এলাকা থেকে আনারস প্রতীকের বিজয় মিছিল বের হলে জালাল উদ্দিন খোকাসহ তার অনুসারী হাসান আল ফারাবী জয়সহ আরও কয়েকজন মোটারসাইকেলে করে এসে হামলা চালায়। এসময় জয় এজাজের মাথায় গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো আসলাম হোসাইন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ