শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল মাদক,সন্ত্রাস ও যানযট মুক্ত করতে নবীনগরের প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন — এমপি এডভোকেট আব্দুল মান্নান জনপ্রতিনিধি শূন্য ও জনবল সংকটে নবীনগর পৌরসভা ভোগান্তিতে জনগণ! নবীনগরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আতংকের নাম ওসি মোরশেদুল আলম চৌধুরী মেঘনার নদী ভাঙনের নবীনগর উপজেলার মানচিত্র থেকে বিলীনের পথে পশ্চিম ইউনিয়নের তিন গ্রাম! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের দেশীয় মাছ বিলুপ্তের পথে
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

কৃষ্ণচূড়া ফুলের রঙে সেজেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের  ভিটিবিষাড়ার পথঘাট।

প্রতিনিধির নাম / ৮৯২ বার
আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
Oplus_131072

🔴কৃষ্ণচূড়া ফুলের রঙে সেজেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের  ভিটিবিষাড়ার পথঘাট।

আলাউদ্দিন আকাশ বিশেষ প্রতিনিধি জনতা নিউজঃ
চৈত্রের খরতাপ ও প্রখর রোদে পোড়া প্রকৃতি যেন প্রাণ ফিরে পেয়েছে কৃষ্ণচূড়া ফুল ফুটার মাঝে। এই প্রখর কাঠফাটা রোদে ডানা মেলা রক্তলাল কৃষ্ণচূড়া সহ বাহারী রংয়ের নাম বা জানা দেশীবিদেশী ফুল পাপড়ি গুলো পথের দু’ধারে নীরবে সৌন্দর্য বিলাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা প্রেমধীনি গার্লস স্কুল হইতে ভিটিবিষাড়া গ্রামের ভেতর দিয়ে শাহপুর হাইস্কুল পর্যন্ত প্রায়- ০৫ কিলোমিটার সড়ক রঙে রাঙিয়ে রয়েছে কৃষ্ণচূড়া সহ দেশী-বিদেশী নানানরকম ফুল ও ফুল কলি।
উল্লেখ যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ‘সদস্য এবং ভিটিবিষাড়া গ্রামের সূর্য সন্তান, মোঃখলিলুর রহমান এর নিজস্ব উদ্যোগ ও পরিকল্পনায়- ২০১৮সালের দিকে প্রথমবারের মতো শুধু ভিটিবিষাড়া গ্রামের স্কুল ও রোডের দু’পাশে ৫০০ টি দেশী-বিদেশী নানান প্রজাতির ফুল ও ফলগাছ এবং কৃষ্ণচূড়া ফুলের চারা রোপণ করেন। পর্যায়ক্রমে শাহপুর ভায়া ভিটিবিষাড়া টু মাঝিয়ারা পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের দুপাশে প্রায়- ৩,০০০হাজার ফল ও ফুলগাছ রোপণ করা হয়। এখন সেসব চারা গাছ বড় হয়ে থোকা থোকা কৃষ্ণচূড়া সহ বাহারি রঙের ফুল এখন ০৫ কিলোমিটার সড়কে শোভা বাড়াচ্ছে, প্রকৃতির অপরুপ সৌন্দর্যের ফুলের শহরে রুপান্তর হচ্ছে।

সরজমিনে গিয়ে দেখা যায় যে, জিবনগঞ্জের বাজার থেকে ভিটিবিষাড়া উত্তর পাড়া ও দক্ষিণ পাড়া ব্রিজ হয়ে শাহপুর হাইস্কুল পর্যন্ত সড়কের ধারে রোপণ করা কৃষ্ণচূড়া বিদেশী ফুলগাছগুলোতে প্রচুর ফুল ফুটে রয়েছে। প্রত্যেকটা গাছের ডাল রঙে ভরা কৃষ্ণচূড়া ফুল ফুটে সেজে রয়েছে। এযেন এক রঙে ভরা রঙিন সড়ক। প্রকৃতি যেন কৃষ্ণচূড়ার ফুল দিয়ে সেজে রয়েছে। বিভিন্ন জায়গায় থেকে মানুষ এসে কেউ ছবি তুলছেন কেউ আবার ভিডিও করছেন। দূর দূরান্ত থেকে আবার অনেকেই আসেন ঘুরতে। প্রত্যেকটা গাছের ডাল রঙে ভরা কৃষ্ণচূড়া ফুল ফুটে সেজে রয়েছে। এযেন এক রঙে ভরা রঙিন সড়ক। প্রকৃতি যেন কৃষ্ণচূড়ার ফুল দিয়ে সেজে রয়েছে। বিভিন্ন জায়গায় থেকে মানুষ এসে কেউ ছবি তুলছেন কেউ আবার ভিডিও করছেন। দূর দূরান্ত থেকে আবার অনেকেই আসেন ঘুরতে। তাছাড়াও নবীনগরের বিভিন্ন স্কুল কলেজ সহ সরকারি আধা সরকারী প্রতিষ্ঠানের আঙ্গিনায় দোল খাচ্ছে ফুলের পাপড়ি ও বিভিন্ন সড়কে দেখা মিলছে কৃষ্ণচূড়াসহ নাম না জাানা নানানরকম ফুল কলি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ