শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

অধ্যাপক আবদুল মজিদ কলেজের রজতজয়ন্তী উৎসব ২০ এপ্রিল শনিবার ২০২৪

প্রতিনিধির নাম / ১১১৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

  1. অধ্যাপক আবদুল মজিদ কলেজের রজতজয়ন্তী উৎসব ২০ এপ্রিল শনিবার ২০২৪
    মোঃখলিলুর রহমান খলিলঃ
    শিক্ষায় আলোক বর্তিকা খ্যাত ঐতিহ্যবাহী অধ্যাপক আব্দুল মজিদ কলেজের রজতজয়ন্তী উৎসব ২০ এপ্রিল রোজ শনিবার ২০২৪ অনুষ্ঠিত হবে। স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে এই স্লোগান কে সামনে রেখে আগামী ২০ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে অবস্থিত অধ্যাপক আবদুল মজিদ কলেজে রজতজয়ন্তী উৎসবে মিলিত হবে দেশের বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত অত্র কলেজের বিগত ২৫ বছরের প্রতিটি ব্যাচের শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষক বৃন্দ।

রজতজয়ন্তী অনুষ্ঠানে কলেজের প্রাক্তন ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা ৩ মুরাদনগর আসনের স্থানীয় সংসদ সদস্য
জাহাঙ্গীর আলম সরকার।
অনুষ্ঠানে উদ্বোধন করবেন অধ্যাপক আবদুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আবদুল মজিদ মাননীয় সংসদ সদস্য, ২৫০, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা)।
এই সময় অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়,
অধ্যাপক ড. মো: আব্দুল হাকিম খান, গনিত বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ জয়নাল আবেদীন,প্রেস সচিব (সচিব), মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়, মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) ঢাকা মেট্টোপলিটন পুলিশ, ঢাকা,
খন্দকার মু: মুশফিকুর রহমান জেলা প্রশাসক, কুমিল্লা
আব্দুল মান্নান,পুলিশ সুপার, কুমিল্লা,
প্রফেসর ড. মো: নিজামুল করিম চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা, রেহানা বেগম চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হোমনা ও সভাপতি, পরিচালনা পর্ষদ, অধ্যাপক আবদুল মজিদ কলেজ, ড. আহসানুল আলম সরকার কিশোর চেয়ারম্যান উপজেলা পরিষদ, মুরাদনগর, কুমিল্লা,সিফাত উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুরাদনগর, কুমিল্লা, মোঃ ফেরদৌস আহমদ চৌধুরী অধ্যক্ষ, অধ্যাপক আবদুল মজিদ কলেজ।

রজতজয়ন্তী অনুষ্ঠানের সদস্য সচিব এর দায়িত্ব পালন করছেন মোর্শেদ আল মামুন ভুঁইয়া।
রজতজয়ন্তী উৎসব কমিটি জানিয়েছেন ২০ এপ্রিল রজতজয়ন্তী অনুষ্ঠানে অত্র কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রী যারা রেজিষ্ট্রেশন করেছেন শুধু তারা প্রবেশ করতে পারবে।
অনুষ্ঠানের কর্মসূচিঃ

২০ এপ্রিল, ২০২৪

০৮:৩০ ঘটিকা: কলেজ ক্যাম্পাসে উপস্থিতি।১১:৫০ ঘটিকা: স্যুভেনির এর মোড়ক উন্মোচন।০৯:০০ ঘটিকা: উপহার সামগ্রী বিতরণ ও গ্রহণ।১১:৫৫ ঘটিকা: প্রাক্তন ছাত্র/ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য।০৯.৪৫ ঘটিকা: রজতজয়ন্তীর বর্ণাঢ্য র‍্যালি।১২:০০ ঘটিকা: বিশেষ অতিথিদের বক্তব্য।১০.৩০ ঘটিকা: অতিথিদের আসন গ্রহণ।১২:৩৫ ঘটিকা: উদ্বোধকের বক্তব্য।১০.৪০ ঘটিকা: অতিথিদের উত্তরীয় পরিধান ও ফুলেল শুভেচ্ছায় বরণ।০৫:৩০ ঘটিকা: বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা।৯:০০ ঘটিকা: সমাপনী।সমগ্র দিনের কর্মসূচিকে এভাবে চব্বিশ অংশে সাজানো হয়েছে।

সমগ্র দেশ থেকে ৫০০০ হাজার  সাবেক শিক্ষার্থী সহ দশ হাজার শিক্ষার্থী ও অতিথির সমাগম হবে উৎসবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ