শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন

ফজলুর রহমান শিক্ষা বৃত্তি -২০২৩ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৭৯৩ বার
আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

ফজলুর রহমান শিক্ষা বৃত্তি -২০২৩ অনুষ্ঠিত

মোঃখলিলুর রহমান খলিলঃ আলমনগর ভাটা নদীর বাঁকে সমাজ কল্যান সংঘের উদ্যোগে ফজলুর রহমান শিক্ষা বৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
ফজলুর রহমান শিক্ষা বৃত্তি পরীক্ষা অংশ গ্রহন যে সকল শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছে সেইসকল শিক্ষার্থীদের মধ্যে আজ শিক্ষা বৃত্তি হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র এডভোকেট শিব সংকর দাশ, মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, এসপি মোঃমুনিরুজ্জান,
এডিশনাল এসপি তয়াসির জাহান বাবু,ঢাকা রত্নাগর্ভা ফরিদা জামান স্কুল এন্ড কলেজের অধ্যাপক ফেরদৌসী বেগম পপি,বিসিএস প্রশাসন কাজী সাহান, রাশেদা বেগম,আব্দুল হান্নান, ,ছাবেরা সুবাহান সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াসউদ্দিন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খলিলুর রহমান খলিল, আলমগর পৌর মাঈনুউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান চৌধুরী,আলমনগর দঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, সন্জয় সরকার প্রমূখ।
উল্লেখ ২০২৩ সালে ফজলুর রহমান শিক্ষা বৃত্তি পরীক্ষায় নবীনগর পৌর এলাকার ৩১ টি বিদ্যালয় থেকে ৭৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন।এর মধ্যে প্রতিটি ওয়ার্ড থেকে সাধারন গ্রেডে দুইজন করে মোট ১৮ জন ও টেলেন্টপুলে ১০ জন মোট ২৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।সংগঠনের সভাপতি শরীফুল ইসলাম বলেন আগামীতে এই বৃত্তি প্রদানের সংখ্যা ৪২ করা হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাউর ফতেহপুর তজুমিয়া ইসলামিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আক্তার হোসেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ