শিরোনাম :
রায়পুরার জনপ্রতিনিধির লাশ নবীনগরে উদ্ধার! নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন বাধা গুলিবিদ্ধ ৪ আহত ২০ জন নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা গুলিবিদ্ধ ৪ হতাহত ২০ নবীনগর থেকে মাদক সন্ত্রাস নির্মূল করবো ইনশাআল্লাহ – এমপি এড. এম এ মান্নান উত্তরায় সফলভাবে সম্পন্ন হলো এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স মাস্টারক্লাস মরিচ্যা চেকপোস্টে বাসে লুকানো ১০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক জেএসএফবি চট্টগ্রাম মহানগর কমিটি গঠন সভাপতি জিন্নাত আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ প্রতিমন্ত্রী হওয়ায় পঞ্চগড়ের বোদায় আনন্দ মিছিল। বিএনপির আদর্শে অটুট বিশ্বাসী নিভূতচারী নেতা আবু হাসনাত আলম (রাজীব ভুঁইয়া) বিএনপি নেতা আমিনুল স্বপনের নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর!
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সহপাঠী ও সহকারী প্রক্টরের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম / ৮৩৫ বার
আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী
    অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সহপাঠী ও সহকারী প্রক্টরের বিরুদ্ধে মামলা

জনতা নিউজ ডেস্কঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে।
অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকী (বায়ে) ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম (ডানে)। ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে।
অবন্তিকার মা তাহমিনা শবনম আজ শনিবার রাত ৮টার দিকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এই দুজনের নাম উল্লেখ করে মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়,অবন্তিকার সহপাঠী আম্মান ইন্টারনেট এবং সরাসরি তাকে যৌন হয়রানি করে আসছিল। আম্মানের বিরুদ্ধে সহাকারী প্রক্টর দ্বীন ইসলামের কাছে অভিযোগ করলে তিনি কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো অবন্তিকাকেই নানাভাবে অপদস্থ করছিলেন।

এ বিষয়ে ওসি বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেব। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় নিজেদের বাসায় অবন্তিকার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

মৃত্যুর ১০ মিনিট আগে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনার জন্য সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে দায়ী করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত আম্মান সিদ্দিকীও দ্বীন ইসলামকে পুলিশ গ্রেফতার করেছেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বিক্ষোভ হয়েছে কুমিল্লাতেও।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ