শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

অবৈধ ড্রেজারের বিষয়ে জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এর কঠোর নিদের্শনার পর নড়েচড়ে বসেছেন উপজেলা প্রশাসন

প্রতিনিধির নাম / ১০৬২ বার
আপডেট : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

  • ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল শৃঙ্খলা কমিটির অভিষেক অনুষ্ঠানে ড্রেজার দিয়ে বালু ভরাট ও অবৈধ ড্রেজারের বিষয়ে নজরদারী ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।জাতীয় সংসদ সদস্য এর এ  ঘোষণার   পর নবীনগর উপজেলা প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পায়। নবীনগরে শনিবার ১০/০২/২৪ তারিখে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। বিদ্যাকুট ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিদ্যাকুট গ্রামে খালের মাঝখানে সরু দেয়াল তুলে দুইপাড় ভরাট করার চেষ্টা করছিলেন নুর মিয়া বাবুর্চি, পিতা: শহিদ মিয়া বাবুর্চি।অপরাধ স্বীকার করায় তাকে পরিবেশ সংরক্ষণ আইনে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং নির্মিত দেয়াল ভেঙে দেওয়া হয়। অভিযান পরিচালনা কালে নুর মিয়াকে দুইদিনের মধ্যে মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে আবার চেষ্টা করলে দ্বিগুণ শাস্তি দেয়া হবে বলে সতর্ক করা হয়। অপর একটি অভিযানে পৌরসভার অন্তর্গত আলিয়াবাদ সংলগ্ন বুড়ি নদী থেকে দুইটি ড্রেজারের মাধ্যমে মাঝিকাড়া চকে অবৈধভাবে ফসলি জমি ভরাটের অপরাধে ড্রেজার মালিক আওয়াল মিয়াকে, পিতা- হরমুজ আলী এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আরেক ড্রেজার মালিক কাদির মিয়ার পক্ষে ম্যানেজার আবুল হোসেনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় ড্রেজারের পাইপ নষ্ট করা হয়েছে এবং সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন পরবর্তীতে আবারও ফসলি জমি ভরাট করলে নিয়মিত মামলা দেওয়া হবে। ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন নবীনগর থানা পুলিশ।
Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ