শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সভাপতির নির্দেশে ব্যাংকে টাকা জমা দেন নি অফিস সহকারী:

প্রতিনিধির নাম / ৮৯৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

সভাপতির নির্দেশে ব্যাংকে টাকা জমা দেন নি অফিস সহকারী: নবীনগর উপজেলার রতনপুর আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিনা আক্তার আলেয়া অন্যত্র চলে গেলেও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মোশারফ উল্লাহ এর কাছে বিদ্যালয়ের আই আই ই এন সম্বলিত মোবাইল সিমটি দিয়ে যাননি। এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মোশারফ উল্লাহ ব্রাহ্মনবাড়িয়া জেলা শিক্ষা অফিসারকে বিষয়টি অবগত করেছেন। অন্যদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ জাহিদ হোসেন শাকিলের নির্দেশনায় প্রধান শিক্ষক নিয়োগ না হওয়ায় চলমান কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য এক লক্ষ ত্রিশ হাজার টাকা ব্যাংকে জমা না দিয়ে হাতে জমা রেখেছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের অফিস সহায়ক আশরাফুল ইসলাম। হাতে টাকা রাখার ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন বলেন ” এটা বিধি বহির্ভূত কাজ। আমি অফিস সহকারীকে বিদ্যালয়ের সকল টাকা ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছি। বিদ্যালয়ের সদস্য কাজী মেহেদি হাছান ও অনিয়মের কথা স্বীকার করেন। বিদ্যালয়ের সংরক্ষিত মহিলা সদস্য অসুস্থ থাকায় তার ছেলে হাবিবুল্লাহ খান জানান,” সভাপতি সদস্যদের কথা গুরুত্ব না দিয়ে নিজের ইচ্ছামত ই সিদ্ধান্ত নেন বলে আমার আম্মা আমাকে বলেছেন”তিনি এই অনিয়মের দ্রুত তদন্ত প্রত্যাশা করেছেন। এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আবেদন প্রাপ্তির কথা স্বীকার করে বলেন ” বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্যে নির্দেশনা দেয়া হয়েছে” বিদ্যালয়ের সভাপতিকে ফোন করলে তিনি রিসিভ করেননি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ