শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির বিভাগীয় প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মেলন অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ডাঃ মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ এম. নাঈমুর নির্বাচিত

প্রতিনিধির নাম / ১৬৬৫ বার
আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

  • হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির বিভাগীয় প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মেলন অনুষ্ঠিত।
    ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ডাঃ মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ এম. নাঈমুর নির্বাচিত

বাংলাদেশের হোমিওপ্যাথি হেলথ এন্ড মেডিকেল সোসাইটির বিভাগীয় প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মেলন ২৩ সেপ্টেম্বর শনিবার ব্রাহ্মণবাড়িয়া এ.মালেক কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
বিভাগীয় ও জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ মোকলেছুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক ইব্রাহিম খান সাদতের সঞ্চালনায় সম্মেলনের উদ্ভোধন করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য ডাঃ মোবাশ্বের আলী খাদেম (বাবু), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের পরীরক্ষা নিযন্ত্রক ও ওয়াল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি বাংলাদেশ চ্যাপ্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাঃ শহিদুল ইসলাম ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডাঃ মোৎ নুর নাহার বেগম, ব্রাহ্মণবাড়িয়া জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ শাহ্ জালাল ভূইয়া, ওয়াল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথিক বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট ডাঃ মাহবুব হাফিজ, ইবনে হায়সাস ল্যাবরেটরিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোয়াজ্জেম হোসেন বাদল, ব্রাহ্মণবাড়িয়া জেলা হোমিওপ্যাথিক পরিষদের সভাপতি ডাঃ আবদুল কাদির।
বিষয়ভিত্তিক রোগ ও রোগের প্রতিকার সম্পর্কে আলোচনা করেন ওয়াল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ডাঃ প্রকাশ মল্লিক, ভারতের স্বনামধন্য ডাক্তার লীল কমল বর্মন, ময়মনসিংহের স্বনামধন্য ডাঃ পুলকময় মজুমদার, হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির নির্বাহী পরিচালক ডাঃ মোঃ ইব্রাহিম খলিল, সহকারী পরিচালক ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ জসিম উদ্দিন, ডাঃ জায়মা রহমান প্রমুখ।
সম্মেলন শেষে হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কার্যকরি কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডাঃ সমরেশ চন্দ্র রায়। কমিটিতে সভাপতি পদে ডাঃ মোঃ মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক পদে ডাঃ এম. নাঈমুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে ডাঃ মমিনুল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির নাম ঘোষণা করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ