শিরোনাম :
টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান নবীনগর উপজেলা প্রশাসন

প্রতিনিধির নাম / ১২৮১ বার
আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান নবীনগর উপজেলা প্রশাসন

মোঃ খলিলুর রহমান খলিলঃ০৭/০৯/২০২৩ রোজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর শিমরাইল কান্দি গাও গ্রাম পয়েন্ট থেকে দূপুর ১২:৩০ মিনিটে নৌকা বাইচ শুরু হয়ে মেড্ডা সরকারি শিশু সনদে এসে শেষ হয়।প্রতিযোগিতায় ১৫ টি দল যোগদান করেন। ১৫ দল কে পিছনে ফেলে ১ম স্থান (চ্যাম্পিয়ান) হয় নবীনগর উপজেলা প্রশাসন হলুদ দল।রানার্সআপ হয় সড়াইল উপজেলা ও ৩য় স্থান অর্জন করেন আশুগঞ্জ উপজেলা। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সাহগীর আলমের সভাপতিত্বে

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা র.আ.ম উবায়ুল মোক্তাদির চৌধুরী এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, জেলা পুলিশ সুপার শাখাওয়াত হোসেন,পৌর মেয়র নায়েব কবির, সাবেক মেয়র হেলাল উদ্দিন, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম, ব্রাহ্মণবাড়িয়া সদর এসিল্যান্ড মোশাররফ হোসাইন, নবীনগর উপজেলা এসিল্যান্ড মাহমুদা জাহান,
প্রথম পুরষ্কার গ্রহণ করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম ও এসিল্যান্ড মাহমুদা জাহান।
প্রতিযোগিতা দেখতে তিতাস নদীর দুই তীরে লাখের উপরে লোক সমাগম হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ