শিরোনাম :
চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ পঞ্চগড়ের বোদা মাড়েয়া বামন হাট এলাকায় তিনজন মাদক সেবী গ্রেপ্তার। বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পাশে সভাপতি লায়ন সৈয়দ হারুন” বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি হবিবর সম্পাদক ইউসুব
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সরকারি খাল দখল করে মার্কেট নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন এসিল্যান্ড মাহমুদা জাহান

প্রতিনিধির নাম / ২১৬৯ বার
আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সরকারি খাল দখল
করে মার্কেট নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন এসিল্যান্ড মাহমুদা জাহান

মোঃখলিলুর রহমান খলিল ঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহ্পুর বাজারে ইউনিয়ন
ভূমি অফিসের নাকের ডগায় আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সড়কের
পাসের সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মান করার অভিযোগ পাওয়া
গেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার লাউরফতেহপুর ইউনিয়ন ভূমি
অফিসের নাকের ডগায় আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সড়কের পাসের
সরকারি খাল দখল করে আওয়ামীলীগের অফিস ঘরসহ ৭টি দোকন ঘর
নির্মাণ কাজ চলছে। এসময় দোকন ঘর নির্মান করতে সড়কের পাসে
থাকা পুরাতন বড় বড় কিছু গাছও কেটে ফেলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই  এলাকার প্রভাবশালী তাজুল ইসলাম(৫৫),
কামাল মিয়া (৫০), স্থানীয় ইউপি সদস্য নছর মেম্বার, শাহরিয়ার
আনিছ(৪৫) এর নেতৃত্বে সরকরি খাল দখল করে এই দোকান ঘর নির্মান
করছেন।
দোকন ঘর নির্মানের বিষয়ে জানতে চাইলে এর সাথে জড়িতরা জানান,
এখানে একটি ইউনিয়ন আওয়ামীলীগ অফিস ঘর সহ স্থানীয় গরীব
ব্যবসায়ীদের কর্মসন্থানের জন্য মোট ৭ টি দোকান ঘর নির্মান করা
হবে। এতে করে এলাকার মানুষদের অনেক উপকার হবে। স্থানীয় লোকজন মনে করেন মার্কেট নির্মাণ করে আওয়ামী লীগের অফিসের নাম ভাঙ্গিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জনের অপচেষ্টা করা হচ্ছে

এ বিষয়ে জানতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকাদুসের নিকট জানতে চাইলে তিনি বলেন সাধারন সম্পাদক সাদেক হোসেন জাকির আমাকে ফোনে আওয়ামীলীগের অফিস করা হবে বলেছেন কিন্তু বলেন নাই কোথায় হবে।আমি পরবর্তিতে জানতে পেরেছি খালের উপর অফিস করা হচ্ছে অনুমতি আছে কিনা বা কেন খালের উপর করা হচ্ছে আমি অবগত নই।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) মাহামুদা জাহানের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি ইতিমধ্যে লাউর ফতেহপুর ইউনিয়নের নায়েব কে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি,কাজ বন্ধ রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ