শিরোনাম :
কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

নবীনগরে নবীর উদ্যোগে আয়োজিত সভার অনুষ্ঠানে তাবারক বিতরণে হট্টগোল

প্রতিনিধির নাম / ১১০৮ বার
আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

নবীনগরে শোক সভার অনুষ্ঠানে তাবারক বিতরণে হট্টগোল

মোঃ খলিলুর রহমান খলিল ঃ

আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার নজরুল ইসলাম নবীর আয়োজনে বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বড় বাজারে শোক দিবস এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই শোক সভা পালন কালে বাজারের শতাধিক ব্যবসায়ীর ব্যবসা বন্ধ করে দেয়া হয়। এসময় বাজারে তীব্র যানজট সৃষ্টি হলে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি বাজারের মধ্যে দিয়ে প্রায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষের। এছাড়াও অনুষ্ঠানের তাবারক বিতরণে ব্যাপক হট্টগোল হয়। যদিও ওই সভায় স্থানীয় আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে উপস্থিত থাকতে দেখা যায়নি। উক্ত শোক সভায় উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ইসহাক আহমেদ প্রমুখ।

এ বিষয়ে ব্যারিস্টার নজরুল ইসলাম নবী বলেন,আমি বাজার কমিটির সভাপতির কাছ থেকে অনুমতি নিয়েছি । শোক সভায় কোন হট্টগোল হয়নি ,আর অনুষ্ঠান করতে গেলে স্বাভাবিক একটু যানজট হতেই পারে। আপনার আয়োজিত শোক সভায় স্থানীয় আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে দেখা যায়নি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমি সবাইকেই দাওয়াত দিয়েছি, আসা না আসা তাদের ব্যাপার ।

এদিকে বাজার কমিটির সভাপতি মনির হোসেন বলেন,উনি আমার কাছে অনুমতি নিতে আসলে আমি শোক সভাটি অন্য স্থানে করার কথা বলি। উনি আমার সাথে তরকা তরকির একপর্যায়ে ব্যবসায়ীদেরকে অবৈধ বলে অনুমতি না নিয়ে জোরপূর্বক সরিয়ে শোক সভাটির আয়োজন করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ