শিরোনাম :
কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

নবীনগরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে পিতার মৃত্যু

প্রতিনিধির নাম / ১১৪০ বার
আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

মোঃ খলিলুর রহমান খলিল জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তু্চ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন ছেলে জসিম উদ্দিন (৪০) এর হাতে অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা পিতা মোঃ লিল মিয়া (৭০) খুন হয়েছেন।১৪ আগষ্ট সোমবার দুপুর সোয়া বারোটার দিকে উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠাঁলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জমির পাট কাটা নিয়ে পিতা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছেলে জসিম উদ্দিন ক্ষুব্ধ হয়ে পিতাকে ঘর থেকে ছিয়া নিয়ে এসে মাথায় আঘাত করে। এতে লিল মিয়া গুরুত্বর আহত হলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। বিষয়টি সত্যিই দুঃখজনক। অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন জসিম উদ্দিনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুব আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ছেলে মানসিক ভারসাম্যহীন জসিম উদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ