শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

নবীনগরে ২দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন

প্রতিনিধির নাম / ৯৫০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

  1. নবীনগরে ২দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন

মোঃখলিলুর রহমান খলিল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় ও বাংলা একাডেমির সমন্বয়ে ২৭ ও ২৮ শে জুলাই বৃহস্পতি ও শুক্রবার উপজেলা সাহিত্য মেলা – ২০২৩ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে, উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিনব্যাপী সাহিত্য মেলা -২০২৩ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  1. অনুষ্ঠানের শুরুতেই ফিতা কাটার মাধ্যমে উপজেলা সাহিত্য মেলার শুভ সূচনা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, নবীনগর সরকারি কলেজের অধ্যাপক রাশেদুল হক (রাশেদ), নবীনগর উপজেলা কমিশনার ভূমি মাহমুদা জাহান, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা , কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে পরিচালক আল আমিন, জেলা কালচার একাডেমির পরিচালক মনিরুজ্জামান মনির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ,
স্বজনের প্রধান উপদেষ্টা আবু কামাল খন্দকার,
গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা স্বপন মিয়া প্রমূখ।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ উপজেলার কবি ,সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ২দিন ব্যাপী অনুষ্ঠানে রয়েছে প্রবন্ধ পাঠ, আলোচনা সভা, লেখক কর্মশালা, স্থানীয় লেখকদের স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবীনগর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। কোরআন তেলাওয়াত করেন আবু কাওসার ও গীতা পাঠ করেন শুভেন্দু চক্রবর্তী শুভ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ