শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

প্রতিনিধির নাম / ১১১১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

নবীনগরে ২দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন

মোঃ খলিলুর রহমান খলিল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় ও বাংলা একাডেমির সমন্বয়ে ২৭ ও ২৮ শে জুলাই বৃহস্পতি ও শুক্রবার উপজেলা সাহিত্য মেলা – ২০২৩ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে, উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিনব্যাপী সাহিত্য মেলা -২০২৩ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই ফিতা কাটার মাধ্যমে উপজেলা সাহিত্য মেলার শুভ সূচনা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা,  নবীনগর সরকারি কলেজের প্রভাষক রাশেদুল হক (রাশেদ), কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে পরিচালক আল আমিন, জেলা কালচার একাডেমির পরিচালক মনিরুজ্জামান মনির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের  সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ,
স্বজনের প্রধান উপদেষ্টা আবু কামাল খন্দকার,
গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা স্বপন মিয়া প্রমূখ।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ উপজেলার কবি ,সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ২দিন ব্যাপী অনুষ্ঠানে রয়েছে প্রবন্ধ পাঠ, আলোচনা সভা, লেখক কর্মশালা, স্থানীয় লেখকদের স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবীনগর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। কোরআন তেলাওয়াত করেন আবু কাওসার ও গীতা পাঠ করেন শুভেন্দু চক্রবর্তী শুভ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ