শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

নবীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১২৪৮ বার
আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

  1. মোঃখলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য’ শীর্ষক এক মনোজ্ঞ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক

, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন। বিতর্কের বিচারক প্যানেলে ছিলেন অধ্যাপক এ কে এম রাশেদুল হক, প্রভাষক শিউলী পারভিন, প্রভাষক আশীষ গুহ।

বিতর্কের ফলাফলে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রানার আপ হয় এবং শ্রেষ্ঠ বক্তা হিসেবে মোহাম্মদ হানিফ নির্বাচিত হয়।

আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী সভায় প্রতিযোগিদের মাঝে ক্রেস্ট সহ প্রত্যেক প্রতিযোগীকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের কপি ও দুর্নীতি দমন কমিশনের এক সেট সুদৃশ্য পোস্টার বিতরণ করা হয়।

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ