শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

তিতাস নদীতে ডিজে পার্টিতে মোবাইলকোর্টের অভিযান

প্রতিনিধির নাম / ১৪৭২ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

 

মো. খলিলুর রহমান খলিল , নবীনগর ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে নৌকার মধ্যে উচ্চশব্দে গানবাজনা করায় তিন নৌকায় থাকা ডিজে পার্টিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা জাহান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নবীনগরের তিতাস নদীসহ আশপাশের বিলে ইঞ্জিনচালিত ট্রলারে সাউন্ড সিস্টেম ব্যবহার করে উচ্চ শব্দে গানবাজনা ও ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পার করায় তিন ইঞ্জিনচালিত নৌকাকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে সাউন্ড বক্স আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ছাড়া অতিরিক্ত যাত্রী বহনের দায়ে একটি স্পিডবোর্ডকে এক হাজার টাকা জরিমানা করা হয়। নদীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ