শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

নবীনগরে ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম / ১৪৬৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

নবীনগরে ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃখলিলুর রহমান জনতা নিউজ ডেস্ক ঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের লাউরফতেহপুর ইউনিয়নের আহম্মদপুর আব্দুল হক সরকার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পহেলা জুন বৃহস্পতিবার অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার বশির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগরের সাবেক সংসদ সদস্য ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফয়জুর রহমান বাদল,এছাড়া অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরউদ্দিন চৌধুরী সাহান,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক,উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাজী জহির উদ্দিন ছিদ্দিক টিটু, জাহাঙ্গীর আলম বর্তমান চেয়ারম্যান লাউরফতেহপুর ইউনিয়ন ও অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক অঙ্গসংগঠনের ব্যক্তিবর্গ।

২০১৫ সালে প্রতিষ্ঠিত বিদয়ালয়টির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ২০২১ ও ২০২২ সালের মাধ্যমিক বিদ্যালয় সার্টিফিকেট পরিক্ষায় অংশ নেয়া ব্যাচের মধ্যে কুমিল্লা বোর্ডের মেধা তালিকায় বৃত্তি পাওয়া শিপা ইসলাম সহ ৭ জন জিপিএ ৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়।এছাড়া বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১ থেকে ৩ পর্যন্ত তিনজন করে মেধাবী শিক্ষার্থী সহ ২০২৩ সালে অত্র বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।পরিশেষে দেশ বরণ্য শিল্পীদের গানের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ