শিরোনাম :
নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

প্রতিনিধির নাম / ২৪ বার
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

❤️নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

মোঃখলিান খলিলঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাঞ্ছারামপুর বাসীর দীরNeর প্রতীক্ষিত আঞ্চলিক মহাসড়ক আজ ১৯ সেপ্টেম্বর নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়নকাজের বাঞ্ছারামপুর অংশের উদ্বোধন করা হয়।
উন্নয়ন প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৫৩২ কোটি টাকা।

নবীনগর কোনাঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি ৩৪ ফুট প্রশস্তকরণ করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় স্থানে বাঁক সরলীকরণ করা হলে দূরত্ব কমার পাশাপাশি সড়কটিতে যানবাহন চলাচলে গতি ভাড়বে ও নিরাপদ হবে ।প্রকল্পটি পাঁচটি প্যাকেজে বাস্তবায়ন করা হবে।

ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের নির্মাণ ও প্রশস্তকরণ কাজের বাস্তবায়ন হলে রাজধানী ঢাকার সাথে আখাউড়া থেকে সরাসরি যোগাযোগ করা যাবে খুব সহজে।

আজ শনিবার সকালে বাঞ্ছারামপুর অংশে আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান উপস্থিত থেকে সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন।

স্থানীয়দের মতে, গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রশস্ত হলে দুই উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ আরও উন্নত হবে। পাশাপাশি পণ্য পরিবহন সহজ হওয়ার কারণে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি বাড়বে।

এমপি আব্দুল মান্নান বলেন, কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের কাজের পাশাপাশি পর্যায়ক্রমে নবীনগর অংশের উন্নয়ন কাজও এগিয়ে নেওয়া হবে। খুব শিগগিরই নবীনগর অংশের নির্মাণকাজের উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক-২ মো. দেলোয়ার হোসেন সোহেল, তাজুল ইসলাম মনা, কামাল হোসেন, মোহাম্মদ আবুল বাশার, উপজেলা বিএনপির সদস্য গোলাম হোসেন, মোবারক হোসেন, আওয়াল সরকার, আসাদুজ্জামান বিটল, মোজাম্মেল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ