শিরোনাম :
নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন

প্রতিনিধির নাম / ৭ বার
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

সারাদেশ থেকে আগত পত্রিকাটির প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার চীফ রিপোর্টার সাইদুর রহমান বাবুল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম ও মাল্টিমিডিয়া নিউজ প্রেজেন্টার তাইয়্যেবা আক্তার।

এতে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. সোহেল রানা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদ খান এবং ইকরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম আমান।

প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলনে পত্রিকার দীর্ঘ পথচলা, সংবাদ পরিবেশনের অভিজ্ঞতা, সাংবাদিকদের দায়িত্ব ও পেশাগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় পত্রিকার সংবাদকর্মী ও প্রতিনিধিদের পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকতার নীতি-নৈতিকতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট ও অভিজ্ঞতা সনদ বিতরণ করা । পাশাপাশি পাঠকের আস্থা অর্জন ও সংবাদপত্রের মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

দিনব্যাপী আয়োজনে সারাদেশের প্রতিনিধিদের সরব উপস্থিতি এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন ২০২৬ সম্পন্ন হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ