শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল মাদক,সন্ত্রাস ও যানযট মুক্ত করতে নবীনগরের প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন — এমপি এডভোকেট আব্দুল মান্নান জনপ্রতিনিধি শূন্য ও জনবল সংকটে নবীনগর পৌরসভা ভোগান্তিতে জনগণ! নবীনগরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আতংকের নাম ওসি মোরশেদুল আলম চৌধুরী মেঘনার নদী ভাঙনের নবীনগর উপজেলার মানচিত্র থেকে বিলীনের পথে পশ্চিম ইউনিয়নের তিন গ্রাম! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের দেশীয় মাছ বিলুপ্তের পথে
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন

প্রতিনিধির নাম / ২৪ বার
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন

মোঃখলিলুর রহমান খলিল নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিবারের ন্যায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষ্যে উপজেলার মৎস্য চাষীদের প্রতি বছর পুরষ্কারে ভূষিত করে উৎসাহ প্রদান করা হয়।
নবীনগর উপজেলায় শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে পুরষ্কার পেয়েছেন পৌর এলাকার ৫ নং ওয়ার্ড মাঝিকাড়া গ্রামের আব্দুল হাই শিশু মিয়ার সন্তান মো. মনির হোসেন। মনির হোসেন বিগত চার বছর যাবৎ আলিয়াবাদ, মাঝিকাড়া ও জল্লা বিলে মাছ চাষ করে সফলতা পেয়েছেন।

রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে নবীনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ পুরুষ্কার প্রদান, আলোচনা সভা ও মৎস্য পক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

এতে ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর সংসদীয় আসনের এমপি এডভোকেট মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো তাঁর অনুপস্থিতিতে জেলা বিএনপির সদস্য মো. মাসুদুর ইসলাম মাসুদ এমপি মহোদয়ের প্রতিনিধিত্ব করেন।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে

উপজেলা মৎস্য কর্মকর্তা আক্কাস আলীর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন সোহেল সহ অন্যান্যরা।

এতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় মৎস্য চাষী উদ্যোক্তা, গন্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা।

উপজেলায় শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে পুরুষ্কার প্রাপ্ত উদ্যোক্তা ও ব্যবসায়ী মো. মনির হোসেন বলেন,”আমি নবীনগর উপজেলায় শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে পুরষ্কার পেয়েছি,মহান রবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশের কল্যানে কাজ করে যেতে পারি।”

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ