🔴নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত।
তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তুলতে চতরংখোলা যুবসমাজের উদ্যেগে ডাবল টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর পরিবেশে শনিবার (১৫আগষ্ট) চতরংখোলা পূর্ব পাড়া আবুল হোসেন মিয়ার বালুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় গাজীপুর ফুটবল একাদশ বনাম খামার গ্রাম ফুটবল একাদশ।
নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় ট্রাইবেকারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খামার গ্রাম ফুটবল একাদশ কে পরাজিত করে গাজীপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
ডাবল টিভি মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-০৫ নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য জনাব এডভোকেট আব্দুল মান্নান।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক ডিজি, ফেরদৌস আহমেদ। বিশিষ্ট সমাজসেবক জনাব সেলিম মাষ্টারের সভাপতিত্বেও জুয়েল রানাও ধারা ভাষ্যকার রাসেলও সজীবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আশরাফুল ইসলাম রাজু, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা ভিপি মারুফ। রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মামুন সরকার, রতনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ইব্রাহিম নাফিজ মিঠু প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন শেষে ফাইনাল টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন- বিশিষ্ট সমাজ সেবক মাঈনুদ্দিন খোকন। উক্ত ডাবল টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার চ্যাম্পিয়ানস দলের পুরষ্কার এর স্পন্সর হিসেবে উপস্থিত ছিলেন, মানবিক ব্যাক্তিত্ব আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়েদ উল্লাহ অবিদ।