শিরোনাম :
তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান

প্রতিনিধির নাম / ২৭ বার
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

নবীনগরে কৃষি যন্ত্রপাতি বিতরণ
মোখলিলুর রহমান খলিলঃ৬মে বুধবার ২০২৬ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষিকে প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী খাতে রূপান্তরের লক্ষ্যে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কুমিল্লা অঞ্চলের “টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান উপস্থিত থেকে ১৯টি ক্ষুদ্র সেচ যন্ত্র ও ৮টি ভুট্টা মাড়াই যন্ত্র কৃষকদের হাতে তুলে দেওয়া হয়, যা মাঠপর্যায়ে কৃষি উৎপাদনে গতি আনবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান বলেন, “বাংলাদেশের কৃষি আজ এক নতুন সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে। সঠিক পরিকল্পনা, গবেষণাভিত্তিক উদ্যোগ এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে কৃষি খাতে আরেকটি সবুজ বিপ্লব ঘটানো সম্ভব। কৃষিকে লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে হলে যান্ত্রিকীকরণের বিকল্প নেই।”পাশাপাশি বর্তমান সময়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষি উন্নয়নে খাল খনন, আধুনিক সেচ ব্যবস্থার সম্প্রসারণ, উন্নত বীজ সরবরাহ এবং কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ কৃষি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল এবং রাসেদুল হক কাজী সুমন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, বিতরণকৃত এসব যন্ত্র ইউনিয়ন পর্যায়ে কৃষকদের ব্যবহারের জন্য সরবরাহ করা হবে। এর ফলে মাঠপর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং কৃষি ব্যবস্থাপনায় গতি আসবে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ