হিরসুটিজম-Hirsutism:—
হিরসুটিজম-Hirsutism হলো মহিলাদের শরীরে অতিরিক্ত কালো ও মোটা লোম গজানো, যা সাধারণত পুরুষদের মধ্যে দেখা যায় (যেমন: মুখ, বুক, পিঠ ও পেটে) এবং এটি অ্যান্ড্রোজেন (পুরুষ হরমোন)-এর আধিক্যের কারণে হয়, যা প্রায়শই PCOS (পলিসিস্টিক ওভারি সিনড্রোম)-এর মতো হরমোনজনিত সমস্যার ফল। এটি মহিলাদের মধ্যে মানসিক চাপ ও অস্বস্তি সৃষ্টি করতে পারে, তবে চিকিৎসা ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব।
★★ হিরসুটিজম-Hirsutism লক্ষণ (Symptoms):–
১. মুখের উপর (যেমন: ঠোঁট, চিবুক), বুক, পিঠ, পেট, নিতম্ব ও উরুতে পুরুষের মতো লোম গজানো।
২. অনেক ক্ষেত্রে ব্রণ, অনিয়মিত মাসিক এবং অতিরিক্ত ওজন বৃদ্ধির মতো লক্ষণও দেখা দিতে পারে, বিশেষত PCOS থাকলে।
★★ সাধারণত দেখা যায়:
১. মুখে (গাল, ঠোঁটের ওপর)
২. বুকে
৩. পেটের মাঝ বরাবর
৪. পিঠে
৫. উরু ও বাহুতে
হিরসুটিজম-Hirsutism এর কারণ:—
১. হরমোনের ভারসাম্যহীনতা (অ্যান্ড্রোজেন হরমোন বেশি)
২. PCOS (পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম)
৩. থাইরয়েড বা অ্যাড্রিনাল সমস্যা
৪. বংশগত
৫. কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া।
★★ হিরসুটিজম-Hirsutism এর হোমিও ঔষধসমূহ: হোমিওপ্যাথিতে রোগীর উপসর্গ অনুযায়ী মেডিসিন প্রদান করা হয়। তাই প্রতিটি রোগীর জন্য আলাদা আলাদা মেডিসিন প্রযোজ্য হতে পারে। লক্ষ্মণ ভিত্তিক নিম্নলিখিত হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে থেকে যে কোন একটি মেডিসিন গ্রহন করলে হিরসুটিজম থেকে মুক্তি পাওয়া সম্ভব। যেমন—
১. সিপিয়া- Sepia
– হরমোন ভারসাম্যহীনতা
– গালের ওপর ও ঠোঁটের ওপর লোম
– মাসিক অনিয়ম, গা-হাত-পা ঠান্ডা
-জরায়ু সংক্রান্ত সমস্যা থাকবে।
-চিকন চাকান, পুরুষালি চেহারা।
-প্রচন্ড উদাসীনতা, মুখে মেসতা এবং বিষন্নের ছাপ।
২. থুজা অক্সিডেন্টাল-Thuja Occidentalis
– ত্বকে আঁচিল, লোম বেশি ।
– হরমোন সংক্রান্ত সমস্যা
– ত্বকে তৈলাক্ত ভাব
-ঘামে মিষ্টি গন্ধ।
-স্বপ্নবহুল নিদ্রা।
-নানান ধরনের ভ্রান্ত ধারণা থাকে।
-পেটের ভিতর যেন জীবন্ত কিছু নড়াচড়া করে।
৩. Oleum Jecoris (Cod Liver Oil)
– দুর্বলতা, পুষ্টিহীনতা
– অতিরিক্ত লোম গজায়
– হরমোনাল ইমব্যালেন্স
-ঘন ঘন সর্দি কাশি লাগে।
৪. ক্যালকেরিয়া কার্বনিকা- Calcarea Carbonica
– স্থূলতা, অতিরিক্ত ঘাম
– হরমোন সমস্যা
– শরীরে ঘন লোম
-নানান ধরনের ভয় কাজ করে।
-ডিম খাবার প্রবল ইচ্ছা।
-দুধ পছন্দ নয় এবং সহ্য হয় না।
৫. লাইকোপডিয়াম ক্লাভেটাম- Lycopodium clavatum
– মাসিকের গোলমাল
– গ্যাস-অম্বল এবং অতিরিক্ত লোম ।
– আত্মবিশ্বাসহীনতা
-প্রচন্ড সেন্টিমেন্টাল, ধন্যবাদ দিলেও কান্না করে।
-শীতকাতর, গরম খাবার এবং মিষ্টি খাবার পছন্দ।
-প্রচন্ড রাগী এবং কৃপণ স্বভাবের।
এছাড়াও রোগীর সামগ্রিক লক্ষণাবলী নিয়ে চিকিৎসা করতে হবে। টোটালিটি অফ সিমটম এর ভিত্তিতে যে মেডিসিন আসে সে মেডিসিন প্রেসক্রাইব করতে হবে। ধন্যবাদ।
বিশেষ দ্রষ্টব্যঃ– হোমিওপ্যাথি চিকিৎসা ব্যক্তি অনুযায়ী ভিন্ন হয়। তাই রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের পরামর্শে চিকিৎসা গ্রহন করুন।
———————————
ডা. এম. নাঈমুর রহমান
ডি.এইচ.এম.এস (BHMEC), ফার্মাসিস্ট
রেজিঃ নং- ৪০৯৯১
সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটি
চেম্বার- আরাফাত হোমিও চিকিৎসালয়
উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন (পশ্চিম পাশে)
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
মোবাইল নং- 01711-253492