শিরোনাম :
আলমনগর সাত ভাইয়া বাড়ী সমাজ কল্যান সংঘের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সড়ক যোগাযোগ, অবকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবো – লিটন মিয়া যানযট,সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়ন বান্ধব আধুনিক নবীনগর পৌরসভা উপহার দিবো ইনশাআল্লাহ – ভিপি টিটো উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উন্নয়ন বান্ধব সুশৃঙ্খল পরিচ্ছন্ন রতনপুর ইউনিয়ন গঠনে কাজ করতে চাই- আব্দুল আউয়াল (বি.এস.এস) মহা উৎসাহ-উদ্দীপনায় গাজীপুর এক্সপ্রেস বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রবাসীর পরিবারের উপরে হামলা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ! জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মহিলা সংসদ সদস্য পদে এগিয়ে আছেন মহিলা দলের নেত্রী প্রফেসর নায়লা ইসলাম রায়পুরার জনপ্রতিনিধির লাশ নবীনগরে উদ্ধার!
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

খুলনায় ১৯ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম / ১৪২ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

খুলনায় ১৯ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

নাজিম সরদার খুলনা
খুলনার হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট এলাকা থেকে ১৯ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুস্পকাটি গ্রামের বাসিন্দা মো. মশিয়ার রহমানের ছেলে মো. ওমর ফারুক (৩২)।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সাতক্ষীরা থেকে একটি বড় মাদকের চালান খুলনা হয়ে ঢাকায় পাঠানো হবে। ওই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে থানার জিরোপয়েন্ট এলাকায় চেকপোস্ট বসানো হয়। তিনি আরও জানান, “দুপুরে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনায় প্রবেশ করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তি বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া দিয়ে আটক করে এবং তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওমর ফারুক স্বীকার করেছে, সে একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তার দেওয়া তথ্যের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

ওসি শেখ খায়রুল বাসার আরও বলেন, “আসামিকে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হচ্ছে। তার স্বীকারোক্তি অনুযায়ী মাদকের এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ওমর ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ