শিরোনাম :
ইব্রাহিমপুর ইউনিয়নের শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবো -মির্জা সালাউদ্দিন সবুজ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মেঠোপথের কার্যালয়ে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত ‎আলমনগর ঐক্য ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নবগঠিত নবীনগর ক্লাবের ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত আলমনগর সাত ভাইয়া বাড়ী সমাজ কল্যান সংঘের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সড়ক যোগাযোগ, অবকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবো – লিটন মিয়া যানযট,সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়ন বান্ধব আধুনিক নবীনগর পৌরসভা উপহার দিবো ইনশাআল্লাহ – ভিপি টিটো উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উন্নয়ন বান্ধব সুশৃঙ্খল পরিচ্ছন্ন রতনপুর ইউনিয়ন গঠনে কাজ করতে চাই- আব্দুল আউয়াল (বি.এস.এস)
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

দেশে ফিরে রেললাইনে মাথা দিয়ে কাতার প্রবাসীর আত্মহত্যা

প্রতিনিধির নাম / ১৫৭ বার
আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
Oplus_131072

দেশে ফিরে রেললাইনে মাথা দিয়ে কাতার প্রবাসীর আত্মহত্যা

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

বাংলাদেশে ফিরেই রেললাইনে মাথা দিয়ে মো.আবুল বাশার ওরফে দুলাল (৫৫) নামে এক কাতার প্রবাসী আত্মহত্যা করেছেন।

সোমবার ( ৭ এপ্রিল ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।  

নিহত দুলাল জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের উত্তর শাহাপুর গ্রামের হাজী নুকুল বেপারী বাড়ির আব্দুল মালেকের ছেলে।  

রেলওয়ে পুলিশ জানায়, বিভিন্ন মেয়াদে দুলাল গত ২৪ বছর ধরে কাতার থাকেন। গত ৪ মাস আগে তিনি দেশ থেকে কাতার যান। সোমবার সকাল সোয়া ৭টার দিকে পরিবারের কাউকে না জানিয়ে তিনি বাংলাদেশে ফিরেন। এরপর একুশে পরিবহনের একটি বাসে করে নোয়াখালীর চৌমুহনী চৌরাস্তায় আসেন। পরবর্তীতে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনে মাথা দিয়ে শুয়ে পড়েন।  ওই সময় কুমিল্লার লাকসাম থেকে নোয়াখালী গ্রামী সমতট এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।  

যোগাযোগ করা হলে চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রদীপ কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, বর্তমানে মরদেহ বেগমগঞ্জ চৌমুহনী রেলওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিবার আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি। তবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।  

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ