শিরোনাম :
আলমনগর সাত ভাইয়া বাড়ী সমাজ কল্যান সংঘের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সড়ক যোগাযোগ, অবকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবো – লিটন মিয়া যানযট,সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়ন বান্ধব আধুনিক নবীনগর পৌরসভা উপহার দিবো ইনশাআল্লাহ – ভিপি টিটো উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উন্নয়ন বান্ধব সুশৃঙ্খল পরিচ্ছন্ন রতনপুর ইউনিয়ন গঠনে কাজ করতে চাই- আব্দুল আউয়াল (বি.এস.এস) মহা উৎসাহ-উদ্দীপনায় গাজীপুর এক্সপ্রেস বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রবাসীর পরিবারের উপরে হামলা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ! জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মহিলা সংসদ সদস্য পদে এগিয়ে আছেন মহিলা দলের নেত্রী প্রফেসর নায়লা ইসলাম রায়পুরার জনপ্রতিনিধির লাশ নবীনগরে উদ্ধার!
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সাভারে রাজধানী পরিবহনের চলন্ত বাসে ডাকাতি

প্রতিনিধির নাম / ১৩২ বার
আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫

সাভারে রাজধানী পরিবহনের চলন্ত বাসে ডাকাতি

মোঃ মনির মন্ডল, সাভারঃ সাভারে রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংঙ্কার ও মূলবান জিনিসপত্র লুট করে নেন ডাকাত দল। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২ মার্চ) সন্ধ্যায় সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক কলোনী যাত্রীবাহী রাজধানী বাসে এঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানান, দুপুরে ঢাকাগামী সাভারের ব্যাংক কলোনীতে ফাঁকাস্থানে নিয়ে রাজধানী পরিবহন নামের একটি বাসে এঘটনা ঘটায়। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পরে তারা বাস থেকে নেমে পালিয়ে যায়।

বাসে থাকা মিঠু সিকদার নামের এক যাত্রী জানান, দুপুরে সাভারের সিএমবি বাসস্ট্যান্ড থেকে ঢাকার মিরপুরের দিকে যাচ্ছিলাম। এসময় ব্যাংক কলোনীর একটি নির্জন স্থানে থামিয়ে ৭ থেকে ৮জন ছুরি ও সুইচগিয়ার দেখিয়ে বাসে থাকা যাত্রীদের জিম্মি করে। পরে সামনে থাকা যাত্রীদের টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তবে কাউকে আঘাত করেনি শুধু ভয় দেখিয়েছে।

এঘটনায় সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নিয়েছে কয়েক জন। যেই বাসে ঘটনাটি ঘটেছে সেই বাস যাত্রী নিয়ে ঢাকা চলে গেছে। বাসটি আসলে চালকের বক্তব্যে বুঝা যাবে এটা ছিনতাই না ডাকাতি। এতে সাভার মডেল থানা, ডিবি ও হাইওয়ে পুলিশ এক সাথে তদন্তে নেমেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ