শিরোনাম :
বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

মুঠোফোনে মিলল লাশের পরিচয়

প্রতিনিধির নাম / ৬২২ বার
আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

মুঠোফোনে মিলল লাশের পরিচয়

মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী :

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আবুল বাশার (২২) ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার দুধনই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের বরলা গ্রামের একটি বিল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বরলা গ্রামের রেললাইনের পশ্চিম পাশে বিলের পানিতে ভাসমান অবস্থায় এক তরুণের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করার সময় তার পরিহিত লুঙ্গির কোচ একটি মোবাইল পাওয়া যায়। পরে ওই মোবাইলের সূত্র ধরে তার পরিচয় যাওয়া যায়।

ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী আরও বলেন, সে এখানে শ্রমিক হিসেবে বিভিন্ন কাজ করত। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে বন্যার পানিতে মাছ ধরতে গেলে পানির স্রোতের কবলে পড়ে হয়তো মৃত্যু হয়। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ