শিরোনাম :
আলমনগর সাত ভাইয়া বাড়ী সমাজ কল্যান সংঘের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সড়ক যোগাযোগ, অবকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবো – লিটন মিয়া যানযট,সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়ন বান্ধব আধুনিক নবীনগর পৌরসভা উপহার দিবো ইনশাআল্লাহ – ভিপি টিটো উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উন্নয়ন বান্ধব সুশৃঙ্খল পরিচ্ছন্ন রতনপুর ইউনিয়ন গঠনে কাজ করতে চাই- আব্দুল আউয়াল (বি.এস.এস) মহা উৎসাহ-উদ্দীপনায় গাজীপুর এক্সপ্রেস বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রবাসীর পরিবারের উপরে হামলা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ! জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মহিলা সংসদ সদস্য পদে এগিয়ে আছেন মহিলা দলের নেত্রী প্রফেসর নায়লা ইসলাম রায়পুরার জনপ্রতিনিধির লাশ নবীনগরে উদ্ধার!
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

৩ কোটি টাকার বিনিময়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরণে তহসিলদারের বিরুদ্ধে মানববন্ধন ..

প্রতিনিধির নাম / ৪৩৮ বার
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

৩ কোটি টাকার বিনিময়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরণে তহসিলদারের বিরুদ্ধে মানববন্ধন ..
এক আজাদ রাণীশংকৈল প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরণে মোটা অংকের টাকা লেনদেনের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভরনিয়া এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ ভুক্তভোগী পরিবাররা ।

রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধনটি বিক্ষোভ
ঘন্টাব্যাপী করেছে ভরনিয়া এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ ভুক্তভোগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বক্তব্যে বলেন, ধর্মগড়- কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সদস্য মাইনুদ্দিন কাবুলসহ বেশ কয়েকজন ৩০০ পরিবারের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা আত্বসাৎ করে আশ্রয়ন প্রকল্প ঘর বিতরন করেন।

তারা আরও বলেন, উক্ত বিবাদীরা এলাকার সহজ সরল ব্যক্তিকে বিপদে ফেলে জিম্মি করে প্রভাব দেখিয়ে এসব অর্থ আত্বসাৎ করেন। তবে ওই এলাকায় ৮০টি পরিবারের মাঝে অর্থের বিনিময়ে ঘর বুঝিয়ে দেন ইউপি ভূমি সহকারী কর্মকর্তা আতাউর রহমান। অবশিষ্ট টাকা তারা বিভিন্ন ভাবে বন্টন করে নেয়। 

অর্থ দিয়ে সুবিধা না পাওয়া ভুক্তভোগীরা মানববন্ধনে বলেন,আমরা আমাদের পাওনাকৃত টাকা চাইতে গেলে বিবাদীগন এতোই ক্ষমতাশালী ব্যক্তি হওয়ার কারণে কোন ব্যক্তি’কে মূলায়ন করে না। এমনকি হুমকিও প্রদান করেন। 

শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন তারা।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন। এটা আদৌ সত্য না। আমি এটার সাথে জড়িত না। 

এ বিষয়ে উপসহকারী ভূমি কর্মকর্তা আতাউরের সাথে কথা বললে তিনি জানান সব ষড়যন্ত্র।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার বলেন, আমি ইতিমধ্যে এ বিষয়ে শুনেছি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ