শিরোনাম :
টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

নবীনগরে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

প্রতিনিধির নাম / ১৪৭৬ বার
আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

নবীনগরে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের উদ্বোধ

জনতা নিউজ ডেস্ক ঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে সোমবার (২২ মে) সকালে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে স্মার্ট ভূমিসেবা বিনির্মাণে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ নাছির উদ্দীন, নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার। সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান বলেন, ২২ হতে ২৮ মে সপ্তাহব্যাপী প্রতিদিন স্মার্ট ভূমিসেবায় ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান(পর্চা), জমির ম্যাপ, ভূমি বিষয়ক পরামর্শ ও ভূমি সংক্রান্ত অভিযোগ বিষয়ে অনলাইনে প্রতিদিনের ন্যায় সকল সেবা দেওয়া হবে। সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে জনসচেতনতামূলক আলোচনাসভা এবং অতি দ্রুত সময়ে ভূমি সেবা দিতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও জনসাধারণ ঘরে বসে ১৬১২২ হটলাইন নম্বরে কল করে ভূমি সেবা পেতে পারেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ