শিরোনাম :
প্রবাসীর পরিবারের উপরে হামলা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ! জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মহিলা সংসদ সদস্য পদে এগিয়ে আছেন মহিলা দলের নেত্রী প্রফেসর নায়লা ইসলাম রায়পুরার জনপ্রতিনিধির লাশ নবীনগরে উদ্ধার! নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন বাধা গুলিবিদ্ধ ৪ আহত ২০ জন নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা গুলিবিদ্ধ ৪ হতাহত ২০ নবীনগর থেকে মাদক সন্ত্রাস নির্মূল করবো ইনশাআল্লাহ – এমপি এড. এম এ মান্নান উত্তরায় সফলভাবে সম্পন্ন হলো এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স মাস্টারক্লাস মরিচ্যা চেকপোস্টে বাসে লুকানো ১০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক জেএসএফবি চট্টগ্রাম মহানগর কমিটি গঠন সভাপতি জিন্নাত আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ প্রতিমন্ত্রী হওয়ায় পঞ্চগড়ের বোদায় আনন্দ মিছিল।
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

প্রবাসীর পরিবারের উপরে হামলা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ!

প্রতিনিধির নাম / ৫১ বার
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

প্রবাসীর পরিবারের উপরে হামলা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ!

মোঃখলিলুর রহমান খলিলঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গোয়ালী গ্রামের মিন্টু মিয়ার ছেলে বাহরাইন প্রবাসী নাজমুল হোসেন ও তার স্ত্রী ও শিশু কন্যার উপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা ও হামলার পর স্বর্ণালংকার লুট করার অভিযোগ পাওয়া গিয়েছে প্রবাসী নাজমুল হোসেন ১০ই ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন, ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গোয়ালী কেন্দ্রে অবস্থানকালে একই গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে কামাল মিয়া নাজমুল কে অকথ্য ভাষায় গালিগালাজ করেন মারার হুমকি দিয়ে নাজমুলকে কেন্দ্র ছেড়ে চলে যেতে বলেন , এই অভিযোগ করেছেন নাজমুল হোসেন। নাজমুল হোসেনের ভাষ্যমতে কামাল মিয়া ও নাজমুল হোসেন দুজনেই বাহরাইন প্রবাসী, বাহরাইনে তাদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনমালিন্য হই, ওই দেশের আদালত পর্যন্ত গড়ায় আদালতের মাধ্যমে তাদের সমস্যাটির সমাধান হয়। কিন্তু কামাল মিয়া দেশে এসেও নাজমুলকে সেই ঘটনার রেশ ধরে বারবার মারার হুমকি দিয়ে আসছিলেন, নাজমুল হোসেনকে নির্বাচনের কেন্দ্রে কামাল মিয়া তার সাথে খারাপ আচরণ করায়, নাজমুল হোসেন নাজমুল কাইতলা দক্ষিণ ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবহে সাদেক মিয়াকে এই বিষয়টি অবগত করেন নাজমুল হোসেন কেন্দ্র ত্যাগ করেন কিন্তু এই বিষয়টি আর মীমাংসা হয়নি। নাজমুল হোসেন একই উপজেলার রসুলাবাদ গ্রাম থেকে শ্বশুরবাড়ি থেকে চার মাসের শিশু কন্যা সহ বাড়ি ফেরার পথে দক্ষিণ কাইতলা সড়ক বাজারে বাজারে কামাল হোসেনের বাহিনী নাজমুল হোসেনের সিএনজি প্রতিরোধ করে নাজমুল হোসেন এর উপর অতর্কিত হামলা চালায় হামলায় নাজমুল হোসেনের হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখা যায়, নাজমুল হোসেনের স্ত্রী ও আঘাতপ্রাপ্ত হয় তার অলংকার ও মোবাইল ছিনিয়ে নিয়ে গিয়েছে বলে নাজমুল হোসেন দাবি করেন। ঘটনার পরপর নাজমুল হোসেন নবীনগর উপজেলা সদরে চিকিৎসা শেষে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। নাজমুল হোসেন অতর্কিত হামলার ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন। নবীনগর উপজেলা প্রশাসনের নিকট।নাজমুল হোসেনের মা অভিযোগ করে বলেন কামাল মিয়া ও তার সাঙ্গোপাঙ্গরা গত সোমবার আমার বাড়িতে আমার ছেলেকে খুঁজতে আসে এবং মারার হুমকি প্রদান করেন, আমার ছেলেকে পরক্ষণে কাইতলা সড়ক বাজারে পেয়ে মেরে আহত করেন, আমি এর বিচার চাই।
নাজমুলের স্ত্রী অভিযোগ করে বলেন আমার শিশু কন্যা ও ব্যথা পেয়েছেন আমি ও আমার স্বামী আহত হয়েছে আমার স্বর্ণালংকার লুট হয়েছে আমাদের উপর হামলার সময় ওই ঘটনার ভিডিও ফুটেজ আছে আপনারা ভিডিও ফুটেজ দেখে দোষীদেরকে আইনের আওতায় আনার অনুরোধ করছি।
এই বিষয়ে জানতে কামাল মিয়ার নিকট প্রশ্ন করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয় বরং আমার উপর নাজমুল হামলা করার হুমকি দিয়েছিলেন এবং আমি এর জন্য অভিযোগ দায়ের করেছি বাজারের ঘটনার ভিডিও ফুটেজ আছে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি কোন সৎ উত্তর দিতে পারেন নাই।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ