শিরোনাম :
আলমনগর সাত ভাইয়া বাড়ী সমাজ কল্যান সংঘের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সড়ক যোগাযোগ, অবকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবো – লিটন মিয়া যানযট,সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়ন বান্ধব আধুনিক নবীনগর পৌরসভা উপহার দিবো ইনশাআল্লাহ – ভিপি টিটো উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উন্নয়ন বান্ধব সুশৃঙ্খল পরিচ্ছন্ন রতনপুর ইউনিয়ন গঠনে কাজ করতে চাই- আব্দুল আউয়াল (বি.এস.এস) মহা উৎসাহ-উদ্দীপনায় গাজীপুর এক্সপ্রেস বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রবাসীর পরিবারের উপরে হামলা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ! জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মহিলা সংসদ সদস্য পদে এগিয়ে আছেন মহিলা দলের নেত্রী প্রফেসর নায়লা ইসলাম রায়পুরার জনপ্রতিনিধির লাশ নবীনগরে উদ্ধার!
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষ প্রতিকে দলীয় মনোনয়ন চেয়ে হরিপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১৯১ বার
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

 

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষ প্রতিকে দলীয় মনোনয়ন চেয়ে হরিপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধ অনুষ্ঠিত

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে ধানের শিষ প্রতিকে দলীয় প্রার্থীর মনোনয়ন চেয়ে ঠাকুরগাঁরে হরিপুরে উপজেলা বিএনপির উদ্দ্যেগে বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন করেছে। বৃহস্পিতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় দলীয় কাৰ্য্যালয় থেকে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনের নেত্রিত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলোতে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে বটতোলী মোড়ে মানববন্ধন এবং পথসভা করেন। এতে বক্তব্য রাখে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, আবুসালেহ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, মনোয়ার হেসেন, রেজুয়ানুল হক বিশ্বাস, জাহিরুল ইসলাস, আতাউর রহমান মংলা, ছাত্রদল সভাপতি উজ্জল প্রমুখ। বক্তারা সকলেই ঐক্যমত প্রকাশ করে বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন ঠাকুরগাঁও-২ আসনে এবার ধানের শীষ প্রতিকে দলীয় প্রার্থীদিয়ে নির্বাচন করা হবে। ঠাকুরগাঁও জেলার ৩টি আসনের মধ্যে ১ ও ৩ আসনে ইতোমধ্যেই দলীয় প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ঠাকুরগাঁও-২ আসনে এখনো দলীয় প্রার্থীকে মনোনয়ন দিয়ে নাম ঘোষনা করেননি। এতে দলীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা আর কোনো জেটের গোলামি করতে চাই না। তাই দলের হাইকমান্ট এর নিকট অনতি বিলম্বে ঠাকুরগাঁও-২ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন করে নাম ঘোষণা জন্য আহ্বান করছি।উক্ত বিক্ষোভ কর্মসূচীতে হরিপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ