শিরোনাম :
(১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

নবীনগর উপজেলায় পার্টনার প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

প্রতিনিধির নাম / ১২৬ বার
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নবীনগর উপজেলায় পার্টনার প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

মোঃখলিলুর রহমান খলিল ঃব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প” এর আওতায় শিবপুর ইউনিয়নে বাস্তবায়িত কৃষক মাঠ স্কুলে ২৫ জন কৃষকদের সাথে মতবিনিময় করেন উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। স্কুল সংলগ্ন পার্টনার প্রকল্পের অধীন প্রযুক্তি নির্ভর আধুনিক ব্রিধান ১০৩ ধানের ২ একর প্রদর্শনীর উপর ৫০ জন কৃষক নিয়ে ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠান করা হয়।

উপজেলা কৃষি অফিসার জনাব, জাহাঙ্গীর আলম লিটম জানান, চলতি মৌসুমে নবীনগর উপজেলায় ৭৫ জন কৃষকের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রধান অতিথি ড. মোস্তফা এমরান হোসেন জানান, পুষ্টিসম্মত খাদ্য উৎপাদনকে উৎসাহিত করা। খাদ্য নিরাপত্তা বৃদ্ধি করা। কৃষি ও গ্রামীণ খাতের উদ্যোক্তাদের উন্নত করা। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কৃষি ব্যবস্থার স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা। গবেষণা ও উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ এবং উন্নত কৃষি পদ্ধতির ব্যবহার বৃদ্ধি করার লক্ষ্যে সরকার ৫ বছর মেয়াদী এই প্রকল্পের কার্যক্রম গ্রহণ করে যা কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে টেকসই ভূমিকা রাখবে।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব জাহাঙ্গীর আলম লিটন, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব সুজন মিয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্ত, উপসহকারী কৃষি অফিসার আসিফ রেজা, জাহিদুল ইসলাম, আকলিম বেগম এনি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ