শিরোনাম :
আলমনগর সাত ভাইয়া বাড়ী সমাজ কল্যান সংঘের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সড়ক যোগাযোগ, অবকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবো – লিটন মিয়া যানযট,সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়ন বান্ধব আধুনিক নবীনগর পৌরসভা উপহার দিবো ইনশাআল্লাহ – ভিপি টিটো উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উন্নয়ন বান্ধব সুশৃঙ্খল পরিচ্ছন্ন রতনপুর ইউনিয়ন গঠনে কাজ করতে চাই- আব্দুল আউয়াল (বি.এস.এস) মহা উৎসাহ-উদ্দীপনায় গাজীপুর এক্সপ্রেস বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রবাসীর পরিবারের উপরে হামলা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ! জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মহিলা সংসদ সদস্য পদে এগিয়ে আছেন মহিলা দলের নেত্রী প্রফেসর নায়লা ইসলাম রায়পুরার জনপ্রতিনিধির লাশ নবীনগরে উদ্ধার!
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানীকে জরিমানা

প্রতিনিধির নাম / ১৬৭ বার
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানীকে জরিমানা

মনির হোসাইন, মুরাদনগর উপজেলা কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লার মুরাদনগরে ভিন্ন ভিন্ন অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠান কে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকালে উপজেলা সদর বাজারে অভিযান পরিচালনা করে তিন ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান।

জানা যায়, যানজট নিরসনের জন্য ফুটপাত দখল করে ফলের দোকান পরিচালনা করার অপরাধে এক দোকান মালিক কে ২ হাজার টাকা,ও মূল্য তালিকা না থাকায় এক মুদি দোকান মালিক কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি মাতৃ মিষ্টি ভান্ডার নামের এক দোকানে জিলাপিতে মানব দেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল লাল রং ব্যবহার করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন মুরাদনগর থানা পুলিশ।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো অনিয়ম বা অপরাধ দেখলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বেলেও জানান তিনি।এর পাশাপাশি বাজারের ভিতরে বিভিন্ন দোকানিদের সামনের জায়গা দখলে না রাখার এবং ক্রেতাদের চলাচলের যেন বিঘ্ন না ঘটে খেয়াল রাখার পরামর্শ প্রদান করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ