শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

টেকনাফ র‍্যাব১৫ অভিযানে হাবিরছড়ায় ১লাখ ৩০হাজার ইয়াবাসহ আটক ২।

প্রতিনিধির নাম / ২০১ বার
আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ সদর ইউপিস্থ ০১নং ওয়ার্ডের অন্তর্গত হাবিরছড়া এলাকায় জৈনক ইসমাইল এর বাড়িতে কতিপয় ব্যক্তিরা ইয়াবার একটি বড় চালান অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৩ জুলাই ২০২৫ তারিখ সকালে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এর চৌকস অভিযানিক দল বর্ণিত স্থানে জৈনক ইসমাইল এর বাড়ির ইয়াসিনের টিনের বসত ঘরের ভিতর অভিযান পরিচালনা করে মোঃ ইয়াসিন ও কেফায়েত উল্লাহ নামে ০২ মাদক কারবারিকে ১,৩০,০০০(এক লক্ষ ত্রিশ হাজার) পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অভিযানকালীন সময়ে ধৃত আসামীদের সহযোগী আসামী দেলোয়ার হোসেন (২৮) উক্ত স্থান হতে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিস্তারিত পরিচয়-মোঃ ইয়াসিন (২৫), পিতা-মোঃ ইসমাইল, মাতা-নুর-ই-জাহান, কেফায়েত উল্লাহ (২৪), পিতা-ইসলাম মিয়া, মাতা-রোকেয়া বেগম উভয় সাং-হাবিরছড়া, ইসলাম মিয়ার বাড়ি, ০১ নং ওয়ার্ড, ০৩ নং সদর ইউপি, সর্ব থানা-টেকনাফ,
জেলা-কক্সবাজার গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ