শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শামীম ওসমান পরিবারের বিরুদ্ধে গুম ও অবরুদ্ধের অভিযোগে নরসিংদীতে মনসুর আহমেদ পরিবারের সংবাদ সম্মেলন।

প্রতিনিধির নাম / ২০০ বার
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫

শামীম ওসমান পরিবারের বিরুদ্ধে গুম ও অবরুদ্ধের অভিযোগে নরসিংদীতে মনসুর আহমেদ পরিবারের সংবাদ সম্মেলন।

নারায়নগঞ্জের বিশিষ্ট শিল্পপতি মনছুর আহম্মেদ ও তার পরিবারের সদস্যদের নির্যাতন ও গুমের ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে শিল্পপতির মেয়ের জামাতা এ কে এম তৌহিদুজ্জামান । আজ শনিবার দুপুরে পৌর শহরের ব্রাক্ষন্দী নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিল্পপতির মেয়ের জামাতা এ কে এম তৌহিদুজ্জামান । তিনি বলেন দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্ট সরকারের দোষর নারায়ন গঞ্জের অপরাধীদের গডফাদার শামিম উসমান ও তার শালিকা ফেরদৌস আরা ও তার বাহিনী বিশিস্ট শিল্পপতি হাজার কোটি টাকার জমি সহ কোটি কোটি টাকা লুটপাটের উদ্যেশ্যে অত্যাচার নির্যাতন করে আসছে। শিল্পপতি মুনছুর আহম্মেদ বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে আহত হয়ে বর্তমানে সিংগাপুরে চিকিৎসাধীন রয়েছে। একমাত্র ছেলে মারা যাওয়ায় উনার স্ত্রী ও বিছানায় শয্যা শায়ী স্ট্রোক করে । তার কোন পুত্র সন্তান কিছুদিন আগে মারা যাওয়ায় এক মাত্র মেয়ে লামিয়া ইবনাত লিনাকে হত্যার উদ্যেশ্যে গুম করে রেখেছে শামিম উসমান বাহিনী। বর্তমানে শামিম উসমানের শালিকা ফেরদৌস আরা,নাবিল ওয়ারিশ, ইসরাত জাহান ইসমি,মাহিরা চৌধুরীর হেফাজতে শিল্পপতির একমাত্র কন্যা লামিয়া ইসরাত লিনা আটক রয়েছে। এবিষয়ে থানায় অভিযোগসহ প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দিয়ে ব্যর্থ হয়েছেন।অভিযোগ করে প্রশাসনের সহযোগীতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন শিল্পপতির মেয়ের জামাতা এ কে এম তৌহিদুজ্জামান । অভিলম্বে শামিম উসমানের শালিকা ফেরদৌস আরা ও তার বাহীনির কবল থেকে তার স্ত্রীকে সহ শশুর শাশুড়িকে জীবত উদ্ধারসহ দোষীদের বিচারের দাবী জানান তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ