শিরোনাম :
যানযট,সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়ন বান্ধব আধুনিক নবীনগর পৌরসভা উপহার দিবো ইনশাআল্লাহ – ভিপি টিটো উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উন্নয়ন বান্ধব সুশৃঙ্খল পরিচ্ছন্ন রতনপুর ইউনিয়ন গঠনে কাজ করতে চাই- আব্দুল আউয়াল (বি.এস.এস) মহা উৎসাহ-উদ্দীপনায় গাজীপুর এক্সপ্রেস বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রবাসীর পরিবারের উপরে হামলা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ! জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মহিলা সংসদ সদস্য পদে এগিয়ে আছেন মহিলা দলের নেত্রী প্রফেসর নায়লা ইসলাম রায়পুরার জনপ্রতিনিধির লাশ নবীনগরে উদ্ধার! নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন বাধা গুলিবিদ্ধ ৪ আহত ২০ জন নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা গুলিবিদ্ধ ৪ হতাহত ২০
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

নোয়াখালীর সেনবাগে ওসি হারুন ও বিপ্লবের গ্রেফতার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১৯৩ বার
আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫

নোয়াখালীর সেনবাগে ওসি হারুন ও বিপ্লবের গ্রেফতার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

‎মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

‎নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সাবেক সাংসদ ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জননেতা জয়নুল আবদিন ফারুক -এর উপর জাতীয় সংসদ এলাকায় বিগত ২০১১ ইং ৬ জুলাই দলীয় কর্মসূচী পালনকালে নির্মম নির্যাতন ও রক্তাক্তকারী ওসি হারুন ও বিপ্লবের গ্রেফতার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎রোববার ( ৬ জুলাই  ) রক্তাক্ত ৬ জুলাই ২০১১ইং তৎকালীন বিরোধী দলীয় চীফ হুইপ জননেতা জয়নুল আবদিন ফারুক -এর উপর জাতীয় সংসদ এলাকায় দলীয় কর্মসূচী পালনকালে নির্মম নির্যাতন ও রক্তাক্তকারী ওসি হারুন ও বিপ্লবের গ্রেফতার এবং শাস্তির দাবিতে দুপুর থেকে সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীদের মিছিল ও শ্লোগানে জনসমুদ্রে পরিনত হয়েছে পৌর শহরের প্রধান সড়ক।   সেনবাগ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিকেল ৩টায় সেনবাগ পৌর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও থানার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎বিক্ষোভ মিছিল শেষে সেনবাগ থানার মোড় জিরো পয়েন্টে রক্তাক্ত ৬ জুলাই ২০১১ইং নির্মম নির্যাতনের প্রতিবাদ সমাবেশে সেনবাগ পৌর বিএনপি’র সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, সাবেক ছাত্র নেতা হুমায়ুন কবির হুমু। মো: নূর নবী রাজু’র পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে সমাবেশের কর্মসূচি আরম্ভ করা হয়।

‎উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপি’র আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৬ জুলাই রক্তাক্ত ও নির্যাতিত বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, নোয়াখালী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া। 

‎সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  মুক্তার হোসেন পাটোয়ারী, নোয়াখালী বিএনপি’র সদস্য আবদুল্লাহ আল মামুন, নোয়াখালী বিএনপি’র সদস্য শহিদুল্লাহ শহিদ, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফারুক বাবুল, উপজেলা যুবদলের  সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দীন লিটন, জাতীয়তাবাদী যুবদলের সেনবাগ উপজেলা শাখার সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান তুহিন, পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন, ছাত্র দলের আহবায়ক ছানা উল্লাহ, পৌর শ্রমিক দলের আহবায়ক মহিন উদ্দিন মহিন প্রমুখ।

‎বক্তারা বলেন, আওয়ামী লীগের আমলে হারুন, বিপ্লবদের বিচার হয়নি, আওয়ামী লীগের পতনের পর বিচার না করে বর্তমান সরকারের সহযোগিতায় হারুন, বিপ্লবরা দেশ চেড়ে পালিয়ে যায়। আমরা বর্তমান সরকারের নিকট আকুল আবেদন করছি হারুন, বিপ্লবদের দেশে এনে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে, বিচার করতে হবে। মাহবুব আলমগীর আলো বলেন, বর্তমান সরকার কে আমরাই -মানে বিএনপি ক্ষমতায় বসিয়েছি।

‎ফারুক বলেন, রক্ত বৃথা যেতে দিবো না, তারেক রহমানের নির্দেশ সন্ত্রাসমুক্ত, চাঁদবাজমুক্ত বাংলাদেশ গড়তে হবে। তিনি আরো বলেন, আগামী রমজানের আগে নির্বাচন দিতে হবে, আওয়ামী লীগের আমলে আমার হাজার হাজার নেতা কর্মী হাঁটু পানিতে দাঁড়িয়ে ঘুমিয়েছে, আমার প্রার্থীতার প্রয়োজন না-ই, আগে তারেক রহমানকে টিকিয়ে রাখতে হবে। বারো বছর আগে আবদুল হামিদ কে সংসদে বলেছিলাম খালেদা জিয়া পুঁটলি বানাতে হবে না, কিন্তু বাংলার জনগণ আপনাদের কে পুঁটলি বেদে ভারত পাঠিয়ে দিবে, বর্তমানে তা-ই হয়েছে। আমি বর্তমান সরকার প্রধান কে বলতে চাই অতি দ্রুত হারুন বিপ্লব দের কে আইনের আওতায় আনতে হবে এবং বিচার করতে হবে।


Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ