শিরোনাম :
আলমনগর সাত ভাইয়া বাড়ী সমাজ কল্যান সংঘের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সড়ক যোগাযোগ, অবকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবো – লিটন মিয়া যানযট,সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়ন বান্ধব আধুনিক নবীনগর পৌরসভা উপহার দিবো ইনশাআল্লাহ – ভিপি টিটো উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উন্নয়ন বান্ধব সুশৃঙ্খল পরিচ্ছন্ন রতনপুর ইউনিয়ন গঠনে কাজ করতে চাই- আব্দুল আউয়াল (বি.এস.এস) মহা উৎসাহ-উদ্দীপনায় গাজীপুর এক্সপ্রেস বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রবাসীর পরিবারের উপরে হামলা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ! জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মহিলা সংসদ সদস্য পদে এগিয়ে আছেন মহিলা দলের নেত্রী প্রফেসর নায়লা ইসলাম রায়পুরার জনপ্রতিনিধির লাশ নবীনগরে উদ্ধার!
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

হালদার পাড়ের মানুষ নিশ্চিন্তে থাকতে চাই- রাউজানে মানববন্ধনে নদীমপুরবাসী

প্রতিনিধির নাম / ২১৭ বার
আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫

হালদার পাড়ের মানুষ নিশ্চিন্তে থাকতে চাই- রাউজানে মানববন্ধনে নদীমপুরবাসী

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম):

উপজেলার ১৫ নং নোয়াজিষপুর ইউনিয়নের নদিমপুর (আংশিক) গ্রামে হালদা নদীর ভাঙ্গন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে গণসমাবেশ ও নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই শুক্রবার বিকেলে নদীমপুর হালদার পাড়ের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ সমাবেশ-মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন। তিনি
বলেন, ‘হালদা নদীর ভাঙনে নদিমপুরসহ আশেপাশের এলাকা চরম হুমকিতে রয়েছে। এই ভাঙ্গনরোধে এখনো কোন পদক্ষেপ গ্রহন করা নেয়নি। ফলে এলাকার শত শত মানুষের ঘরবাড়ি, বসতভিটা, জমি নদীতে হারিয়ে গেছে। অবিলম্বে এই ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাজসেবক ফজল করিম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তাজ মো. মিয়া মেম্বার, এডভোকেট জিল্লুর রহমান, আবদুল মন্নান মেম্বার, নাছির
উদ্দিন, আবু তাহের, আইয়ুব আলী, মো. কাশেম, নুরুল আবছার সওদাগর, বালী
চৌধুরী, কাজী হেলাল, নুরুল আমিন, নুরুল হুদা, মো. এরশাদ, আবু আহমদ, মো.
তারেক, বাবু চৌধুরী, মো. রাশেদ, মো. খোকন, মো. মাসুদ, নুরুল আবছার, মো.
বাবর উদ্দিন, মো. বাসেক, মো. ফিরোজ। বক্তব্য রাখেন মো. এরশাদ, খোকন,
বাবু, তারেক, আবু মোহাম্মদ, বাবর, রাশেদ, বাসেত, নাঈম উদ্দিন, ফিরোজ
প্রমুখ। প্রতি বর্ষা মৌসুমেই এই এলাকায় নদীর তীব্র ভাঙন দেখা দেয়। দীর্ঘদিন ধরেই এলাকাবাসী বাঁধ নির্মাণ ও স্থায়ী প্রতিরোধক ব্যবস্থা দাবি করে আসছে, কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ
করা হয়নি। বিশেষ করে হালদার পাড়ে কৃষি নির্ভর যারা আছেন তারাই বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে হালদার ভাঙ্গনে ফসলী জমিগুলো একেবারেই বিলীন হয়ে গেছে। ফলে নিঃস্ব হয়ে পড়েছে বেশ কয়েকটি পরিবার।
প্রসঙ্গত, সমাবেশটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস
চেয়ারম্যান, বীর চট্টলার সিংহপুরুষ জননেতা আলহাজ গিয়াস উদ্দিন কাদের
চৌধুরী-এর নির্দেশনায় ও তার প্রতি শ্রদ্ধা রেখে আয়োজন করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ