শিরোনাম :
বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

মোঃ আজমল আজাদ ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ।

প্রতিনিধির নাম / ২২৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মোঃ আজমল আজাদ ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ।

মোঃ শাহজাহান প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাজাহান মন্ডল গতকাল সরকারি নিয়ম অনুযায়ী অবসরে যান,তিনি চাকুরী জীবনে সুনামের সহিত শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।তিনি বোদা উপজেলায় সৎ,যোগ্য, ন্যায় নীতিবান শিক্ষা অফিসার হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন।গতকাল উনার শেষ কর্ম দিবস ছিল। আজ বোদা উপজেলায় ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আজমল আজাদ। তিনিও দীর্ঘদিন ধরে সুনামের সাথে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইউনুস আলী,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, তিতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন সহ সকল শিক্ষক-শিক্ষিকাগন কর্মকর্তা কর্মচারীবৃন্দ দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন। এ সময় সবার উদ্দেশ্যে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন আমি সকলের সহযোগিতা চাই।আমি যেন সততার সহিত আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ