শিরোনাম :
তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

ট্রাক চাপায় দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

প্রতিনিধির নাম / ১৭১ বার
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ট্রাক চাপায় দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গরুভর্তি ট্রাকের চাপায় এক বাইসাইকেল আরোহী হৃদয় আলী(১৭) নামের দশম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাতে পৌর শহরের বড় ব্রিজের উপর ট্রাকের ধাক্কা লেগে চাকায় পিষ্ট হয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় উপজেলার খঞ্জনা গ্রামের মকসেদুল ওরফে মোশাররফ এর প্রথম ছেলে। তিনি রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, এইদিন রাতে হৃদয় আলী বাইসাইকেলযোগে পৌর শহর থেকে বাড়ি ফেরার পথে বড় ব্রীজ পার হওয়ার সময় হরিপুর থেকে ছেড়ে আসা গরুভর্তি একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২৪-০৬২০) পীরগঞ্জ যাওয়ার সময় ধাক্কায় তিনি রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানা পুলিশের হস্তান্তর করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা.আরশেদুল হক জানান, ঘাতক ট্রাকটিকে আটক করে থানার হেফাজতে নেয়া হয়েছে এবং এ বিষয়ে নিহত পরিবারের কোনো অভিযোগ নেই।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ