শিরোনাম :
বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তালিকাভুক্ত হলেন অ্যাডভোকেট আতিকুল হাসান:

প্রতিনিধির নাম / ৩৩৯ বার
আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তালিকাভুক্ত হলেন অ্যাডভোকেট আতিকুল হাসান:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভদ্রগাছা গ্রামের কৃতিসন্তান অ্যাডভোকেট আতিকুল হাসান। অ্যাডভোকেট আতিকুল হাসান ভদ্রগাছা গ্রামের সাবেক টি এন্ড টি কর্মকর্তা মো: নজিবুল হকের সন্তান এবং জুলাইপাড়া গ্রামের মরহুম কাস্টমস অফিসার রফিকুল হকের নাতি। তিনি দেশবাসীর নিকট ন্যায় দোয়া চেয়েছেন যেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন।শিক্ষাজীবন:অ্যাডভোকেট আতিকুল হাসান নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এল.এল.বি.(অনার্স) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.এম. ডিগ্রি অর্জন করেন।অ্যাডভোকেট আতিকুল হাসান ঢাকা জজকোর্টের একজন নিয়মিত প্রাকটিশনার।তিনি ঢাকা আইনজীবী সমিতি,ঢাকা ট্যাক্সেস বারের একজন সন্মানিত সদস্য।
সমাজকল্যাণ মূলক কাজ: অ্যাডভোকেট আতিকুল হাসান ছাত্রজীবনে দেশের সেরা সোস্যাল অর্গানাইজেশন “ইউথ ফর বেটার ফিউচার সোসাইটির কেন্দ্রীয় আইন সম্পাদক, লিগ্যাল অর্গানাইজেশন ইউথ ফর পিস এন্ড জাস্টিসের সেন্ট্রাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, দ্যা ক্যাম্পাস মিররের সহ সম্পাদক, লিগ্যাল ম্যাগাজিন ” দ্যা লিগ্যাল এক্সপ্রেস” এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।বর্তমানে তিনি ঢাকাস্থ বি বাড়িয়া ফোরামের কার্যকরী পরিষদের সদস্য ও সহ আইন সম্পাদক।
ভবিষ্যতে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চান।ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি আত্মনিয়োগ করতে চান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ