শিরোনাম :
আলমনগর সাত ভাইয়া বাড়ী সমাজ কল্যান সংঘের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সড়ক যোগাযোগ, অবকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবো – লিটন মিয়া যানযট,সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়ন বান্ধব আধুনিক নবীনগর পৌরসভা উপহার দিবো ইনশাআল্লাহ – ভিপি টিটো উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উন্নয়ন বান্ধব সুশৃঙ্খল পরিচ্ছন্ন রতনপুর ইউনিয়ন গঠনে কাজ করতে চাই- আব্দুল আউয়াল (বি.এস.এস) মহা উৎসাহ-উদ্দীপনায় গাজীপুর এক্সপ্রেস বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রবাসীর পরিবারের উপরে হামলা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ! জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মহিলা সংসদ সদস্য পদে এগিয়ে আছেন মহিলা দলের নেত্রী প্রফেসর নায়লা ইসলাম রায়পুরার জনপ্রতিনিধির লাশ নবীনগরে উদ্ধার!
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

কক্সবাজারে আসছেন এভারকেয়ার হসপিটালের কার্ডিওলজি বিশেষজ্ঞ

প্রতিনিধির নাম / ২৪২ বার
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

কক্সবাজারে আসছেন এভারকেয়ার হসপিটালের কার্ডিওলজি বিশেষজ্ঞ
প্রফেসর ডাঃ শেখ মোহাম্মদ হাসান মামুন

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
[কক্সবাজার, ১৯ মে, ২০২৫] বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা দিতে আসছেন আপনার শহর কক্সবাজারে। আগামী ২২ মে, ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত কক্সবাজার জেলার হাসপাতাল সড়কে অবস্থিত শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে চিকিৎসক রোগী দেখবেন।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় কো- অর্ডিনেটর প্রফেসর ডাঃ শেখ মোহাম্মদ হাছান মামুন থাকবেন আপনাদের সেবায়। তিনি এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি), এমআরসিপি (লন্ডন), এফআরসিপি (লন্ডন) ডিগ্রিধারী। তিনি বহু বছর ধরে কার্ডিওলজি ক্ষেত্রে কাজ করছেন এবং তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা এই ক্ষেত্রে অত্যন্ত সমৃদ্ধ।

হৃদরোগ সংক্রান্ত যেকোনো সমস্যা নিয়ে এবার কক্সবাজারবাসীর জন্য থাকছে বিশেষ পরামর্শের সুযোগ। বিশ্বব্যাপী বাড়ছে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা। যাদের মধ্যে বেশিরভাগই আবার হার্ট অ্যাটাকে অকালেই প্রাণ হারাচ্ছেন। হৃদরোগ এখন শুধু বয়স্কদের রোগ নয়, কমবয়সীদের মধ্যেও এখন দেখা দিচ্ছে হার্টের বিভিন্ন সমস্যা। জীবনযাপনে অনিয়ম হার্টের বিভিন্ন অসুখের কারণগুলোর মধ্যে অন্যতম। তাই শুধু বয়স্ক ব্যক্তিদের নয়, হার্টের অসুখের ক্ষেত্রে সতর্ক হতে হবে তরুণদেরও।

যেসব রোগীরা হার্ট সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা চিকিৎসা বিষয়ক পরামর্শ পাবেন। অ্যাপয়েন্টমেন্টের এর জন্য যোগাযোগ করুন        ০১৩২২ ৮৩৯৮৪১ নম্বরে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ