শিরোনাম :
তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে একদল তরুণ

প্রতিনিধির নাম / ২৪১ বার
আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে একদল তরুণ

রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে সামাজিক সংগঠন বিডিক্লিন আয়োজন করেছে থানাভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম।

শনিবার দুপুরে স্থানীয় থানার চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার করেন, বিডিক্লিন কোম্পানীগঞ্জ শাখার স্বেচ্ছাসেবকগণ।

এ অভিযানে অংশ নেন থানা পুলিশের কর্মকর্তা, বিডিক্লিন সদস্য, স্থানীয় তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সবার সম্মিলিত প্রচেষ্টায় থানার ভেতর ও বাইরের এলাকায় পড়ে থাকা ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও অপ্রয়োজনীয় জিনিসপত্র অপস্রারণ করা হয়।

বিডিক্লিন নোয়াখালী জেলার সমন্বয়ক সাখাওয়াত হোসেন নিশাদ নিশাদ বলেন, “পরিচ্ছন্নতা শুধুমাত্র ব্যক্তিগত নয়, সামাজিক দায়িত্ব। আমরা চাই থানা, বিদ্যালয়সহ প্রতিটি সরকারি ও জনসমাগমস্থল পরিচ্ছন্ন থাকুক।”
তিনি আরও জানান, বিডিক্লিনের এ কার্যক্রম চলমান থাকবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজীম বিডিক্লিনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এমন সামাজিক উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে। ভবিষ্যতে আমরা আরও সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী।”

পরিশেষে অংশগ্রহণকারীদের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিডিক্লিন আশাবাদী— এই ধরনের উদ্যোগে নাগরিক সচেতনতা বাড়বে এবং গড়ে উঠবে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ