শিরোনাম :
নবীনগর বাবার শখ পূরণ করতে হেলিকপ্টারে করে বিয়ে করলেন ছেলে! সাইনবোর্ড মোড়ের জয়নাল মার্কেটে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে একাধিক বার লুটপাটের অভিযোগ । বড়াইল ইউনিয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগরে কাজী নাজমুল হোসেন তাপসের উঠান বৈঠক অনুষ্ঠিত নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগরে কাজী নাজমুল হোসেন তাপসের উঠান বৈঠক অনুষ্ঠিত নবীনগর পশ্চিম ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এম এ মান্নানের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক,মাদরাসায় অগ্নিসংযোগ মতইনে মিথ্যা চুরির মামলা নিয়ে তোলপাড়-জালালীর অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন গোলাপজল প্রসাধনী ও খাবার হিসেবে কতটুকু উপকারী বা ক্ষতিকর! ১২ ফেব্রুয়ারিই হবে পাবনা ১ ও ২ আসনের সংসদ নির্বাচন
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

একুশেপদকপ্রাপ্ত আলী জাকেরের ছেলে ইরেশ জাকের নামে হত্যা মামলা

প্রতিনিধির নাম / ২৯০ বার
আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
Oplus_131072

91

একুশেপদকপ্রাপ্ত আলী যাকেরের ছেলে ইরেশ জাকের নামে হত্যা মামলা

মোঃখলিলুর রহমান খলিলঃ ২০২৪সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে মার্কেটিং ও বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা ইরেশ জাকেরসহ ৪০৮ জনকে এজাহারনামীয় আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।

এই মামলার খবর প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শোবিজ অঙ্গনে। অনেকেই দাবি তুলেছেন অভিনেতা বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখ যোদ্ধা ছিলেন। এরপরও অভিনেতার বিরুদ্ধে হত্যা মামলায় হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা।
ইরেশ জাকের একুশে পদকপ্রাপ্ত নাট্য নির্দেশক আলী জাকের এর ছেলে।

এই যেমন পরিচালক আশফাক নিপুণ গণমাধ্যমের একটা কার্ড শেয়ার করে লিখেছেন, ‘আগষ্ট মাসের ১ তারিখ ফার্মগেটে আমার সাথে, আমাদের অনেকের সাথে পুরোটা সময় ইরেশ যাকের এবং তাঁর স্ত্রী দাঁড়িয়েছিলেন ‘জুলাই হত্যাকাণ্ডের’ প্রতিবাদে। উনার এবং আমাদের অনেক সহকর্মী একই সময় বিটিভি ভবনে শোক প্রকাশ করতে গেলেও উনি সেখানে যান নাই। উনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে, হোক কিন্তু উনার বিরুদ্ধে হত্যা মামলা নিতান্তই হাস্যকর। এরকম গায়েবী মামলায় আসামী করতে গিয়ে জুলাই হত্যাকাণ্ডের সত্যিকার আসামীদের পরিত্রাণের পথ যে সুগম করে দেয়ার পায়তাঁরা হচ্ছে।সেই বিষয়ে সাবধান হন সরকার।’

জনপ্রিয় পরিচালক শিহাব শাহীন লিখেছেন, ‘ইরেশ যাকের জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। আর তার বিরুদ্ধে কিনা জুলাই হত্যা মামলা!’

ইউটিউবার মো. গোলাম কিবরিয়া সরকার (আরজে কিবরিয়া) সোশ্যাল মিডিয়ায় বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘ইরেশ যাকের কে হত্যা মামলার আসামী! মানে এই লিস্ট গুলা বানায় কারা? এরা কি আসলেই চায় জুলাই অপরাধীদের বিচার হোক? কাজে কর্মে তো মনে হয় না।’

অভিনেত্রী বাঁধনও এক দীর্ঘ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যার একটি অংশে তিনি উল্লেখ করেছেন, ‘অভিনেতার বিরুদ্ধে মামলা হওয়ায় হতাশা প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘আজ ইরেশকে হেনস্তার শিকার হতে দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। আমরা আগেও দেখেছি যারা সাহস করে সত্যের পক্ষে দাঁড়িয়েছে, তাদের কী পরিণতি হয়েছে। তবুও যখন আমরা ভেবেছিলাম একটি ভালো, নিরাপদ দেশ গড়ছি, তখন এই দৃশ্য এখনও গভীরভাবে কষ্টদায়ক ও হতাশাজনক।’
এর আগে গত ২৫ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) কর ফাঁকির অভিযোগে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের (এশিয়াটিক এমসিএল) সব ব্যাংক হিসাব জব্দ করে। এটি এশিয়াটিক থ্রিসিক্সটির প্রধান প্রতিষ্ঠান। এর ব্যবস্থাপনা পরিচালক ইরেশ জাকের এবং চেয়ারপারসন তার মা সারা জাকের।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ